Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
কাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2023, 04:30 pm
Last modified: 14 April, 2023, 12:02 am

Related News

  • জানাজা দুপুর ২টায়, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার; সমাহিত হতে পারেন জিয়াউর রহমানের সমাধির পাশে
  • হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর, দাফন করা হবে কবি নজরুলের সমাধি চত্বরে
  • উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের দাফন রাজশাহীতে
  • সৌদি আরবে দাফন করা হবে নাইজেরিয়ার অন্যতম শীর্ষ ধনী আমিনু দন্তাতাকে

কাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ইচ্ছে পোষণ করেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে নিজের দেহ দান করবেন। তাঁর সন্তান ও পরিবারের সদস্যরা সেই ইচ্ছে পুরণ করার চেষ্টাও করেছেন। কিন্তু, সম্মান ও ভালোবাসা জানিয়ে ডা. জাফরুল্লাহর মরদেহ কাটা-ছেঁড়া করতে চায়নি ঢাকা মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ। তাই সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তাকে দাফন করা হবে।
টিবিএস রিপোর্ট
13 April, 2023, 04:30 pm
Last modified: 14 April, 2023, 12:02 am
কাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ইচ্ছে পোষণ করেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে নিজের দেহ দান করবেন। তাঁর সন্তান ও পরিবারের সদস্যরা সেই ইচ্ছে পুরণ করার চেষ্টাও করেছেন। কিন্তু, সম্মান ও ভালোবাসা জানিয়ে ডা. জাফরুল্লাহর মরদেহ কাটা-ছেঁড়া করতে চায়নি ঢাকা মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ। তাই সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে মরহুমকে দাফন করা হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার সময় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজার আগে এ তথ্য জানান তাঁর একমাত্র ছেলে বারিশ চৌধুরী।

বারিশ চৌধুরী বলেন, 'বাবার সারাজীবনের ইচ্ছে ছিল, তাঁর দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করবেন। আমরা পরিবারের সদস্য হিসেবে তাঁর ইচ্ছে পূরণ করতে চেষ্টা করেছিলাম। ঢাকা মেডিকেল কলেজ, যে প্রতিষ্ঠানে উনি পড়েছিলেন এবং গণস্বাস্থ্য কেন্দ্র, যে প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছিলেন; আমরা সেখানে দেহ দান করতে চেয়েছিলাম'।

তিনি আরও বলেন, 'দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আমরা শুনেছি, এমন কেউ নেই যে আমার বাবার লাশ কাটা-ছেঁড়া করতে চান। সম্মান থেকেই এই জিনিসটা বলা হয়েছে। আমরা খুব করে চেয়েছিলাম। কারণ, তিনি সারাজীবন উদাহরণ হিসেবে থাকতে চেয়েছিলেন। কিন্তু, যখন সম্মান এবং ভালোবাসা থেকে বলা হচ্ছে, কেউ হাত দিতে রাজি না; আমাদের তো আসলে কিছু করার নেই'।

'তাই আমরা আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে, যেখানে উনি এত বছর ধরে কাজ করলেন, এদেশের মানুষের জন্য, বিশেষত গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করলেন; ওখানে আমরা তাঁকে দাফন করব এবং শেষ সম্মান জানাব'।

Related Topics

টপ নিউজ

ডা. জাফরুল্লাহ চৌধুরী / দাফন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • জানাজা দুপুর ২টায়, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার; সমাহিত হতে পারেন জিয়াউর রহমানের সমাধির পাশে
  • হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর, দাফন করা হবে কবি নজরুলের সমাধি চত্বরে
  • উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের দাফন রাজশাহীতে
  • সৌদি আরবে দাফন করা হবে নাইজেরিয়ার অন্যতম শীর্ষ ধনী আমিনু দন্তাতাকে

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net