Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
ক্ষতিপূরণের দাবিতে বঙ্গবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2023, 03:05 pm
Last modified: 05 April, 2023, 03:18 pm

Related News

  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ: ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 

ক্ষতিপূরণের দাবিতে বঙ্গবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস বলেন, "আমরা রোজার মধ্যে বিক্রি করতে চাই, আমাদের পরিচিত দোকান থেকে বাকিতে মাল আনবো।" আরেক ব্যবসায়ী বলেন, প্রয়োজনে রাস্তায় চৌকি বিছিয়ে ব্যবসা করবো।
টিবিএস রিপোর্ট
05 April, 2023, 03:05 pm
Last modified: 05 April, 2023, 03:18 pm
ছবি: টিবিএস

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মার্কেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন শতাধিক ব্যবসায়ী। বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে পুড়ে যাওয়া বঙ্গবাজার ভবনের সামনে 'বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি'র ব্যানারে মানববন্ধন করেন তারা।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্রুত সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। প্রায় ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন এবং শীঘ্রই আবার মার্কেট চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ তিনি যেন দ্রুত মার্কেট তৈরীর করার জন্য নির্দেশ দেন। আর এই জায়গাটি আজকের মধ্যে পরিষ্কার করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়; যাতে আমরা আগামী দুই দিনের মধ্যে মাটিতে হলেও আমাদের দোকান চালু করতে পারি। বাকিতে মাল এনে আমরা বিক্রি করবো। কারো কারো গোডাউনে মাল আছে, সেগুলো বিক্রি করবো।" 

তিনি আরও বলেন, "সারা দেশ থেকে এখানে পাইকারি মাল কিনতে আসে লোকজন। আমাদের ঈদের সময় একটু দোকান খুলতে দিন।"

গোল্ড ফ্যাশন নামে মোহাম্মদ আলমের ১০টি দোকান ছিল বঙ্গবাজারে, সবগুলোই আগুনে পুড়ে গেছে। আলম বলেন, "সরকার আমাদের সহায়তা না করলে আমরা না খেয়ে মারা যাবো। বাড়িতে যাবো যে সেই টাকাও নেই।"

আরেক ব্যবসায়ী বলেন, এই ঈদে আমরা যেন ব্যবসাটা করতে পারি, প্রয়োজনে রাস্তায় চৌকি বিছিয়ে ব্যবসা করবো। ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস বলেন, "আমরা রোজার মধ্যে বিক্রি করতে চাই, আমাদের পরিচিত দোকান থেকে বাকিতে মাল আনবো।"

মানববন্ধন অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, তাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি তদন্ত করার পর যেন দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।

ব্যবসায়ীরা জানান, বঙ্গবাজারের আদর্শ হকার্স মার্কেট, মহানগরী ও বঙ্গ গুলিস্তান- এই তিন অংশ মিলেই বঙ্গবাজার। এই মার্কেটে প্রায় পাঁচ হাজারেরও বেশি ছোট-বড় দোকান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। 

বঙ্গবাজারের ব্যবসায়ী মোহাম্মদ নুরুল ইসলামের গুডলাক কালেকশন নামে বঙ্গবাজারে ৯টি দোকান পুড়ে গেছে। তিনি জানান, তার দোকানে শুধু মালামালই পুড়েছে প্রায় এক কোটি টাকার।

মোহাম্মদ নুরুল ইসলাম টিবিএসকে বলেন, "ব্যাংকে ঋণ আছে, আবার ব্যবসায়িক ঋণও আছে, বাকিতে কাপড় কিনেছি। প্রায় দেড় কোটি টাকা সব মিলিয়ে ঋণ আছে। আমরা আজ চরম অসহায়।"

Related Topics

টপ নিউজ

বঙ্গবাজার অগ্নিকাণ্ড / ব্যবসায়ী / ক্ষতিগ্রস্ত / ক্ষতিপূরণ / মানববন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ: ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net