Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ায় বেকারত্ব কমে ৩.৬ শতাংশ হয়েছে

বাংলাদেশ

টিবিএস নিউজ
29 March, 2023, 11:15 pm
Last modified: 29 March, 2023, 11:45 pm

Related News

  • দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে

শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ায় বেকারত্ব কমে ৩.৬ শতাংশ হয়েছে

বিবিএসের জরিপে উঠে এসেছে, ২০২২ সালে বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বেড়ে দাঁড়িয়েছে ৪২.৬৮ শতাংশে; পাঁচ বছর আগেও এটি ছিল ৩৬.৩ শতাংশ। বিশেষত গ্রামীণ অঞ্চলে কর্মক্ষেত্রে বৃহৎ পরিসরে অংশগ্রহণ বাড়ছে নারীদের।
টিবিএস নিউজ
29 March, 2023, 11:15 pm
Last modified: 29 March, 2023, 11:45 pm
অলংকরণ: টিবিএস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সাম্প্রতিক শ্রমশক্তি জরিপের তথ্যানুসারে, নারী ও তরুণদের কর্মসংস্থান বাড়ার কারণে ২০২২ সালে দেশে বেকারত্বের হার কমে ৩.৬ শতাংশে পৌঁছেছে। এর আগের প্রতিবেদনে ২০১৬-১৭ সালে দেশের বেকারত্বের হার ছিল ৪.২ শতাংশ।

গত পাঁচ বছরে দেশে বেকারের সংখ্যা ৭০,০০০ কমেছে। বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার।

বাংলাদেশে কর্মসংস্থান বলতে এমন অবস্থাকে বোঝায় যেখানে মানুষ মজুরি, বেতন, কমিশন, টিপস বা অন্য কোনো পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে। এমনকি কেউ আগের সপ্তাহে এক ঘণ্টা কাজ করলেও তিনি বেকার নন। বিবিএসের সংজ্ঞানুসারে, কেউ যদি সপ্তাহে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পান, তাহলে তাকে বেকার হিসেবে ধরা হয়।

জরিপে কর্মসংস্থানের ধারায় একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেটি হলো, কৃষি ও সেবাখাতে নিয়োজিত মানুষের সংখ্যা বেড়েছে এবং শিল্পখাতে নিয়োজিত মানুষের সংখ্যা কমেছে।

কর্মশক্তিতে নারীর অংশগ্রহণ ২০২২ সালে বেড়েছে, যার প্রতিফলন দেখা গেছে জাতীয় পর্যায়ে।

এছাড়া যুব শ্রমশক্তিও বেড়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে পারে।

বুধবার প্রকাশিত এই জরিপটি বাংলাদেশে পরিচালিত প্রথম ত্রৈমাসিক জরিপ। দেশ সামনে এ ধরনের জরিপ চালিয়ে যাবে।

শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তি ৭৩.৪১ মিলিয়ন। এর মধ্যে পুরুষ শ্রমশক্তি ৪৭.৪৮ মিলিয়ন এবং নারী ২৫.৯৩ মিলিয়ন। গত পাঁচ বছরে শ্রমবাজারে ৯.৯১ মিলিয়ন শ্রমশক্তি যোগ হয়েছে।

জরিপে দেখা গেছে, ১৫ বা তদূর্ধ্ব বয়সী শ্রমশক্তির বাইরে থাকা মোট জনগোষ্ঠীর সংখ্যা ৪৬.৯ মিলিয়ন। আর গত পাঁচ বছরে শ্রমশক্তির বাইরে অবস্থান করছে এমন জনসংখ্যা ১.৪ মিলিয়ন বেড়েছে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন, কম নিয়োগ এবং অনানুষ্ঠানিক কর্মসংস্থানের কারণে বেকারত্বের এই পরিসংখ্যানে সম্ভবত দেশে বেকারত্বের প্রকৃত মাত্রা সঠিকভাবে প্রতিফলিত হয়নি।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'স্বল্প কর্মসংস্থানকে বিবেচনায় নেওয়া হলে বেকারের সংখ্যা ২৬ লাখের বদলে ১ কোটি হবে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এ অধ্যাপকের মতে, যুব-বেকারত্ব গভীর উদ্বেগের বিষয়। কারণ আগের সমীক্ষায় যুব বেকারত্বের হার ১০ শতাংশ দেখানো হয়েছিল, যা ৪.২ শতাংশ সামগ্রিক বেকারত্বের হারের চেয়ে অনেক বেশি।

জরিপের ওপর মতামত দিতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম দুজনেই বলেছেন, মহামারিকালে দেশের দারিদ্র্য কমেছে এবং সেইসঙ্গে কমেছে বেকারত্বের হারও।

এম এ মান্নান জানান, কোভিড-পরবর্তী সময়ে ঢাকা শহরের ওপর এক জরিপ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এতে দেখা গেছে, কোভিডের সময় ঢাকা শহরে দারিদ্র্যের হার এবং অতিদারিদ্র্যের হার কমেছে।

এর কারণ হিসেবে মন্ত্রী বলেন, 'আমাদের দেশে কোভিডের সময় শিল্পকারখানা শতভাগ বন্ধ করা হয়নি। লকডাউন হয়েছে সীমিত আকারে। একই সঙ্গে সরকারের প্রণোদনা চালু করা হয়েছিল। এসব দারিদ্র্য কমাতে সহায়ক ভুমিকা রেখেছে।'

শামসুল আলম বলেন, 'কোভিড আমাদের নতুন ধরনের শিক্ষা দিয়েছে। বেকারের সংখ্যা কমাতে ভুমিকা রেখেছে কোভিড।'

কৃষিতে শ্রমশক্তি বেড়েছে

জরিপ অনুসারে, ২০২২ সালে মোট কর্মে নিয়োজিত জনগোষ্ঠী ৭০.৭৮ মিলিয়ন, যার মধ্যে পুরুষ ৪৫.৭৯ মিলিয়ন এবং নারী ২৪.৯৯ মিলিয়ন।

কৃষি খাতে নিয়োজিত শ্রমশক্তি বেড়ে ৪৫.৩৩ শতাংশ হয়েছে। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে এ হার ছিল ৪০.৬ শতাংশ।

শিল্প খাতে কর্মসংস্থান ২০.৪ শতাংশ থেকে কমে ১৭.০২ শতাংশ হয়েছে। আর সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২৩.৭ শতাংশ থেকে বেড়ে ২৬.৬৫ শতাংশ হয়েছে।

এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, শিল্প খাতে কর্মসংস্থান কমলেও সেটি সাময়িক। কৃষি খাতে একটা সময় কর্মসংস্থান কমে আসবে।

তিনি বলেন, কোভিডের সময় শহরের মানুষের একটা অংশ গ্রামে চলে যায়। তারা গ্রামে গিয়ে কোনো না কোনো উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে। এ কারণে কৃষিতে কর্মসংস্থান বেড়েছে। নতুন নতুন ফসল এবং ফল এখন দেশে উৎপাদিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, 'আরএমজিসহ আমাদের উৎপাদন শিল্পে অনেক বছর ধরে কর্মসংস্থান ৪০ লাখে আটকে আছে। এ কারণে উৎপাদন শিল্পে সার্বিক কর্মসংস্থান বাড়েনি।'

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসান-ই-ইলাহি বলেন, 'শিল্পে এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না, বিশেষ করে দক্ষ শ্রমিক। বিজিএমইএ, বিকেএমইএসহ অনেকে আমাদের এ কথা জানিয়েছে।'

নারীদের অংশগ্রহণ

বিবিএসের জরিপে উঠে এসেছে, ২০২২ সালে বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বেড়ে দাঁড়িয়েছে ৪২.৬৮ শতাংশে; পাঁচ বছর আগেও এটি ছিল ৩৬.৩ শতাংশ। বিশেষত গ্রামীণ অঞ্চলে কর্মক্ষেত্রে বৃহৎ পরিসরে অংশগ্রহণ বাড়ছে নারীদের।

বিবিএসের জরিপ অনুযায়ী, কর্মক্ষেত্রে গ্রামীণ নারীদের অংশগ্রহণ ৫০.৮৮ শতাংশ, শহরাঞ্চলে যা ২২.৫৮ শতাংশ।

শামসুল আলম বলেন, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণে ভারত, পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। 'এটা আমাদের নতুন দিক। প্রতিবেশী এই দুই দেশের চেয়ে বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ।'

কর্মসংস্থানে নারীর অংশগ্রহণের প্রশংসা করে এম এ মান্নান বলেন, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা।

'এটা আমাদের অর্থনীতির জন্য ভালো। কিন্ত গৃহিণীদের এই শ্রমশক্তির হিসেবে বিবেচনায় নেওয়া হয়নি। বাড়িতে গৃহিণীরা যে কাজ করেন তা যদি জিডিপিতে যোগ হতো, তাহলে আমাদের জিডিপির আকার বাড়ত। বিশ্বের অনেক উন্নত দেশ গৃহিনীদের কাজের মূল্যায়ন করছে,' বলেন তিনি।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

শ্রমশক্তি / শ্রমবাজার / বেকার / বেকারত্ব / কর্মসংস্থান / জরিপ / বিবিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net