Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 March, 2023, 11:45 am
Last modified: 26 March, 2023, 12:41 pm

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

দিনের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
26 March, 2023, 11:45 am
Last modified: 26 March, 2023, 12:41 pm
ছবি / টিবিএস

৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

দিনের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর পরপরই সকাল থেকে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

এর আগে, ভোর ৫টা ৫৬ মিনিটে সর্বপ্রথম রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের স্মৃতির স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন তারা। শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

ছবি / টিবিএস

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদ উপনেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান,  মুক্তিযোদ্ধাসহ বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন, বিভিন্ন সরকার-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

অন্য হাজারো মানুষের মত এদিন সকালে স্ত্রী-সন্তানদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আহসান হাবীব।

ছবি / টিবিএস

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমাদের শিশুরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এই বিষয়গুলোর সঙ্গে খুব বেশি পরিচিত না। বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব, বিষয়গুলোর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া। আমরা যদি তাদের না জানা তারা এই চেতনাকে নিজেদের মধ্যে মনেপ্রাণে ধারণ করতে পারবে না। তাই সন্তানদের নিয়ে বিশেষ এই দিনগুলোতে চেষ্টা করি এখানে আসার, যাতে করে তারা অনুপ্রাণিত হয়।" 

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আগত মো. আইনুদ্দিন নামে পঞ্চাশোর্ধ আরেক দর্শনার্থী টিবিএসকে জানান, "মুক্তিযুদ্ধের যেই গৌরবের কথা আমরা বলি, তার শিকড়ে রয়েছে এই দিনটি। সুতরাং এই দিনটিতে এখানে আসতে না পারলে নিজের কাছে ভালো লাগে না। আজ এখানে আসতে পেরে, পরিবারের অন্য সদস্যদের নিয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে ভালো লাগছে।"

তবে অন্যান্য বছরের তুলনায় এবছর জাতীয় স্মৃতিসৌধে লোকসমাগম তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। সকালের দিকে লক্ষ্যণীয় উপস্থিতি দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ১০টার পর থেকেই লোকসমাগম উল্লেখযোগ্য হারে কমতে দেখা যায়।

মূলত রমজান মাস হওয়ার কারণে এবার স্মৃতিসৌধে লোকসমাগম তুলনামূলক কম বলে মনে করছেন আগত দর্শনার্থীরা।

Related Topics

টপ নিউজ

স্মৃতিসৌধ / স্বাধীনতা দিবস / শ্রদ্ধাঞ্জলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net