Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার পেছনে প্রশিক্ষিত দল: পঞ্চগড়ের এসপি

বাংলাদেশ

পঞ্চগড় প্রতিনিধি
09 March, 2023, 05:55 pm
Last modified: 09 March, 2023, 10:17 pm

Related News

  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • পঞ্চগড়ের দুই আসনের জন্য রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ
  • পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে

আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার পেছনে প্রশিক্ষিত দল: পঞ্চগড়ের এসপি

পঞ্চগড় প্রতিনিধি
09 March, 2023, 05:55 pm
Last modified: 09 March, 2023, 10:17 pm

পঞ্চগড়ের পুলিশ সুপার বলেছেন, আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার পেছনে প্রশিক্ষিত দল রয়েছে।

আহমদিয়া মুসলিম জামাতের সালানা জলসাকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার আট দিন পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন পঞ্চগড়ের এসপি।

পুলিশ সুপার স্বীকার করেন, একটি প্রশিক্ষিত দল এ ঘটনা ঘটিয়েছে। এটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। 

তিনি বলেন, 'আগুন জ্বালানোর জন্য ছিল গান পাউডার ও পেট্রোল। প্রাণহানি এড়াতে ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী সর্তকতার সাথে দায়িত্ব পালন করেছে। তাৎক্ষণিক অ্যাকশনে গেলে প্রাণহানি বাড়ত এবং এ ঘটনা সারাদেশে ছড়িয়ে পড়ত। সালানা জলসায় আট হাজারের বেশি আহমদিয়া সদস্য অবস্থান করছিলেন। চারপাশ থেকে ৭-৮ হাজার মানুষ আক্রমণ চালায়। এ সময় পুলিশের ১৭০ জন, র‌্যাবের ৬৪ জন এবং ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছিল। ইতিমধ্যে ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড় সদর থানায় ১১টি ও বোদা থানায় ২টি মামলা হয়েছে। ১৩টি মামলায় এ পর্যন্ত ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় নাম-ঠিকানা উল্লেখ করা ছাড়াও ১০-১১ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। আরো মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।'

সিরাজুল হুদা আরও বলেন, 'যারা ঘটনায় জড়িত তারাই আতঙ্কে থাকবে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে ঘটনার পর্যাপ্ত ভিডিও ও সিসিটিভি ফুটেজ এবং স্টিল ছবি আছে। এসব দেখে গোয়েন্দাদের তথ্যের ওপর খোঁজখবর নিয়েই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।'

তিনি বলেন, 'সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি স্বার্থান্বেষী মহলের উস্কানিতে পঞ্চগড়ে যে বর্বরোচিত নাশকতার কান্ড ঘটানো হয়েছে, সেই ঘটনায় পুলিশ, র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। হামলা করে পুড়িয়ে দেয়া হয়েছে ট্রাফিক পুলিশ অফিস। হামলাকারীরা একজন বৃদ্ধ পুলিশ সদস্যকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। বর্তমানে পঞ্চগড়ের পরিস্থিতি শান্ত রয়েছে।'

প্রেস ব্রিফিংয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পঞ্চগড় / আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • পঞ্চগড়ের দুই আসনের জন্য রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ
  • পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net