Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
পঞ্চগড়ে নারী-শিশুসহ ১৮ জনকে পুশইন বিএসএফের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2025, 08:20 pm
Last modified: 25 June, 2025, 08:21 pm

Related News

  • বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • হাদির খুনি ভারতে পালানোর ডিএমপির ভাষ্যকে ‘ভিত্তিহীন’ দাবি করল মেঘালয় পুলিশ, বিএসএফ: হিন্দুস্তান টাইমস

পঞ্চগড়ে নারী-শিশুসহ ১৮ জনকে পুশইন বিএসএফের

বুধবার (২৫ জুন) ভোরে তেতুঁলিয়া উপজেলার শুকানি, সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধর ভাঙা ভারতীয় সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। সকালে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।
টিবিএস রিপোর্ট
25 June, 2025, 08:20 pm
Last modified: 25 June, 2025, 08:21 pm
ছবি: সৌজন্যে

পঞ্চগড়ে পৃথক তিন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আবারও ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৫ জুন) ভোরে তেতুঁলিয়া উপজেলার শুকানি, সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধর ভাঙা ভারতীয় সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। সকালে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি সীমান্ত এলাকা দিয়ে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪১ এর ৪ নং সাব পিলার এলাকা দিয়ে নারী ও শিশুসহ ৫ জনকে পুশইন করে।

সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপির টহল দল দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকায় তাদের আটক করে।

এই সীমান্তে আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা বিষ্ণুপুর এলাকার মৃত খোকা গাজির ছেলে মনির গাজি (৩২), তার স্ত্রী সালেহা বেগম (২৫), তার মেয়ে নাজিয়া (৮), নাফিজা (৪) এবং রাবেয়া (২) ।

প্রায় একই সময়ে টোকাপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৫ এর ৩ ও ৪ নং সাব পিলার এলাকা দিয়ে নারী, শিশুসহ ৬ জনকে পুশইন করে বিএসএফ সদস্যরা। সকালে টোকাপাড়া বিজিবি বিওপির টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার রউফ ফকিরের ছেলে রাজিব ফকির (২৩) তার বোন  রেশমা বেগম (২২), তার মেয়ে ফাতেমা ফকির (০১)।  একই এলাকার দুলাল মোল্লার ছেলে আকছেদ মোল্লা (৩০), তার ছেলে হাসিবুল মোল্লা (৪মাস), রুপল শেখের মেয়ে জামেলা খাতুন ( ১৯)।  

এদিকে, সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৯ নং সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের একই ব্যাটালিয়নের শ্যাম বিওপির বিএসএফ সদস্যরা ৭ জনকে পুশইন করে। সকালে জয়ধর ভাঙা বিওপির বিজিবি সদস্যরা আটক করে।

এই সীমান্তে আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা এলাকার আবুল কালামের ছেলে আবেদ শেখ (৪০), একই জেলার মাধব পাশা গ্রামের সামাদ মেখের ছেলে নুরুল শেখ (৭০),তার ছেলে জাকারিয়া শেখ (২২),টুটুল শেখের স্ত্রী পারভীন, মেয়ে শারমিন (৯),নাজমিন (৬), ছেলে ঈশা শেখ।

পুলিশ জানিয়েছে, আটকদের তেঁতুলিয়া এবং পঞ্চগড় সদর থানার হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পরিবারের হাতে তুলে দেয়া হবে।

Related Topics

টপ নিউজ

বিএসএফ / পুশইন / পঞ্চগড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • হাদির খুনি ভারতে পালানোর ডিএমপির ভাষ্যকে ‘ভিত্তিহীন’ দাবি করল মেঘালয় পুলিশ, বিএসএফ: হিন্দুস্তান টাইমস

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net