Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2023, 09:10 am
Last modified: 09 March, 2023, 03:47 pm

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব

ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি বাড়ানো হয়েছে ‘এ’ অর্থাৎ, বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা। আগে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ৮.০০ পয়েন্ট লাগতো, কিন্তু এখন লাগবে ৮.২৫।
টিবিএস রিপোর্ট
09 March, 2023, 09:10 am
Last modified: 09 March, 2023, 03:47 pm

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে। অর্থাৎ, এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে ২০২১-২২ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরাও। 

এছাড়া, এ বছর ইউনিট প্রতি আবেদন ফি ১০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এসব  সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আট অনুষদের ডিন, উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন। 

জানা যায়, ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি বাড়ানো হয়েছে 'এ' অর্থাৎ বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা। আগে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ৮.০০ পয়েন্ট লাগতো, কিন্তু এখন লাগবে ৮.২৫। পাশাপাশি এ বছর শিক্ষার্থীকে প্রতি ইউনিটে আবেদনের জন্য গুণতে হবে ৯৫০ টাকা, যা গতবছর ছিল ৮৫০ টাকা। 

এছাড়া, সভায় ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে ৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 

এসব সিদ্ধান্তের বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহ বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয় এরপর বিস্তারিত জানানো হবে।"

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গতবছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো— এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / চবি / ভর্তি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net