Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
এলডিসি উত্তরণকারীদের জন্য টিআরআইপিএস ছাড়ের ধারাবাহিকতা চান মোমেন

বাংলাদেশ

বাসস
07 March, 2023, 10:25 am
Last modified: 07 March, 2023, 10:34 am

Related News

  • এলডিসি উত্তরণের প্রস্তুতি এখনো সম্পূর্ণ নয়: আমীর খসরু
  • এলডিসি উত্তরণ আরও ৩ বছর পেছাতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছরের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে জাতিসংঘে চিঠি সরকারের
  • এলডিসি থেকে উত্তরণের আগে নারী শ্রমশক্তি কমে যাওয়ায় উদ্বেগ

এলডিসি উত্তরণকারীদের জন্য টিআরআইপিএস ছাড়ের ধারাবাহিকতা চান মোমেন

এলডিসিএস অর্থনীতির জন্য রেমিট্যান্সের গুরুত্বের ওপর জোর দিয়ে মোমেন গন্তব্য দেশগুলোকে রেমিটেন্সের লেনদেনের খরচ কমানোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বাসস
07 March, 2023, 10:25 am
Last modified: 07 March, 2023, 10:34 am
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য টিআরআইপিএস চুক্তির আওতায় ছাড়ের বিধান অব্যাহত রাখতে ডব্লিউটিও'র কাছে জমা দেওয়া আবেদন সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি স্বল্পোন্নত দেশগুলোর জন্য তাদের উত্তরণের পরেও নির্দিষ্ট সময়ে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান জানান।

কাতারের দোহায় অনুষ্ঠিত এলডিসি গ্রুপের শীর্ষ সম্মেলনে দেশের পক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এলডিসি দেশের জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের স্বার্থে এই আহ্বান জানান।

বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের বাণিজ্য-সম্পর্কিত দিকগুলোর চুক্তি (টিআরআইপিএস) হচ্ছে- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সমস্ত সদস্য দেশের মধ্যে একটি আন্তর্জাতিক আইনি চুক্তি।

স্বল্পোন্নত দেশগুলোর জন্য ডব্লিউটিও পরিষেবা মওকুফের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর দ্বারা প্রদত্ত পরিষেবাগুলোর সঙ্গে বিশেষ করে আইটি-সক্ষম পরিষেবাগুলোর জন্য তাদের চাহিদাগুলোকে সমন্বিত করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোতে অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরে কার্যকর বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিদেশীয় সহযোগিতার মাধ্যমে অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে তার স্বদেশী উন্নয়ন অভিজ্ঞতা শেয়ার করার জন্য বাংলাদেশের প্রস্তুতির কথাও তুলে ধরেন।

এলডিসিএস অর্থনীতির জন্য রেমিট্যান্সের গুরুত্বের ওপর জোর দিয়ে মোমেন গন্তব্য দেশগুলোকে রেমিটেন্সের লেনদেনের খরচ কমানোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী উৎস, ট্রানজিট ও গন্তব্য দেশে অভিবাসীদের মর্যাদা নির্বিশেষে তাদের সঙ্গে সম্মানজনক আচরণের আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন / এলডিসি উত্তরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • এলডিসি উত্তরণের প্রস্তুতি এখনো সম্পূর্ণ নয়: আমীর খসরু
  • এলডিসি উত্তরণ আরও ৩ বছর পেছাতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছরের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে জাতিসংঘে চিঠি সরকারের
  • এলডিসি থেকে উত্তরণের আগে নারী শ্রমশক্তি কমে যাওয়ায় উদ্বেগ

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net