Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বেনাপোল বন্দরে ই-গেট: ১৮ সেকেন্ডে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে পেরে খুশি যাত্রীরা

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
06 March, 2023, 11:05 am
Last modified: 06 March, 2023, 11:07 am

Related News

  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা
  • বেনাপোল বন্দর দিয়ে দুই চালানে ভারত থেকে এলো আরও ৫২৫ মেট্রিক টন চাল
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

বেনাপোল বন্দরে ই-গেট: ১৮ সেকেন্ডে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে পেরে খুশি যাত্রীরা

যাত্রী সেবা সহজ ও নিরাপদ করতে বেনাপোল স্থলবন্দরে চারটি ই-গেইট স্থাপন করা হয়েছে। এর দুইটি ভারত থেকে ফেরা ও দুইটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে ব্যবহৃত হবে।
যশোর প্রতিনিধি
06 March, 2023, 11:05 am
Last modified: 06 March, 2023, 11:07 am
বেনাপোল স্থলবন্দর (ফাইল ছবি)

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ই-পাসপোর্টধারীদের জন্য অতি প্রয়োজনীয় ইলেকট্রনিক গেট বা ই-গেট স্থাপন করা হয়েছে। গত  শনিবার বিকাল ৫টার দিকে এসব গেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা ইমিগ্রেশন শেষ করতে ভোগান্তির মুখে পড়তে হতো, এখন মাত্র ১৮ সেকেন্ডেই ই-পাসপোর্টধারী নাগরিকেরা ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন। দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি এড়িয়ে ই-পাসপোর্ট ব্যবহার করে সহজে ইমিগ্রেশন সম্পন্ন করতে পেরে খুশি তারা।

জানা যায়, ইলেকট্রনিক এসব গেটে প্রথমে ই-পাসপোর্টধারীর যাত্রীর ছবি, তথ্য এবং বারকোড থাকা পৃষ্ঠাটি স্ক্যান হয়ে তথ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যাচাই হবে। সব ঠিক থাকলে গেটের প্রথম ধাপ খুলে যাবে। এরপর দ্বিতীয় ধাপের সরাসরি সনাক্তকরণ ক্যামেরার মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে যাত্রীর তাৎক্ষণিক মুখমণ্ডল মিলে গেলেই খুলে যাবে দ্বিতীয় গেটটিও। আর সার্ভার এবং সিস্টেম সব ঠিক থাকলে সর্বোচ্চ ১৮ সেকেন্ডের মধ্যেই একজন যাত্রীর ইমিগ্রেশন শেষ হবে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ থেকে সাত হাজার মানুষ পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করছে। ঈদ ও পূজার সময়ে এই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যায়। যাত্রীদের ইমিগ্রেশনে কাগজপত্র যাচাই-বাছাই করতে দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে যাত্রী ভোগান্তি বাড়ে। লাইনে না দাঁড়িয়ে আগে ইমিগ্রেশন কার্যক্রমের সুযোগ করে দেওয়ার কথা বলে দালাল চক্র যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা লেনদেন করে। এতে যাত্রীরা প্রতারণা ও হয়রানির শিকার হন।

যাত্রী সেবা সহজ ও নিরাপদ করতে বেনাপোল স্থলবন্দরে চারটি ই-গেইট স্থাপন করা হয়েছে। এর দুইটি ভারত থকে ফেরা ও দুইটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে ব্যবহৃত হবে।

এ বিষয়ে ই-গেট দিয়ে পার হওয়া মনিরুজ্জামান বলেন, '২০০১ সাল থেকে আমি বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করি। এই প্রথমবার ই-গেটের মাধ্যমে পাসপোর্টের তথ্য যাচাই কার্যক্রম শেষ করতে এক মিনিটেরও কম সময় লেগেছে। কিন্তু ভিসায় সিল মারতে আগের মতই ৫ থেকে ৭ মিনিট সময় লেগেছে। ভিড় থাকলে তো লাইনে দাঁড়ালে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লেগে যায়।'

বিকালে ই-গেট উদ্বোধনের পর ই-পাসপোর্টধারী যাত্রীদের জন্যে গেট উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর একে একে অসংখ্য যাত্রী গেটে ই-পাসপোর্ট দেখিয়ে গেট পার হয়ে যান। পরে ভিসা যাচাইয়ের জন্যে তারা কাউন্টারে যান। সেখান থেকে পাসপোর্ট বইয়ে সিল মেরে দেওয়া হয়।

ই-গেট উদ্বোধনী বক্তব্যে ভিসা যাচাইয়ের জটিলতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শুধু ই-পাসপোর্ট, ই-গেট নয়, ই-ভিসাতেও আমরা চলে যাচ্ছি। বাংলাদেশ হাতে লেখা পাসপোর্ট থেকে এমআরপি এরপর ই-পাসপোর্টে চলে গেছে। এরই ধারাবাহিকতায় এখন আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি।'

যাত্রীরা জানিয়েছেন, ই-সেবা চালুর কারণে আগের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাসপোর্টের তথ্য যাচাইয়ের ঝামেলা নেই। দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন তারা।

ইমিগ্রেশন পুলিশ বেনাপোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, এই কার্যক্রম পরিচালনার জন্যে কর্মীদের ইতিমধ্যে প্রশিক্ষিত করা হয়েছে। এই সেবা চালুর মধ্য দিয়ে ১৮ সেকেন্ডের মধ্যে যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করা হচ্ছে। ই-পাসপোর্টটি গেইটের নির্দিষ্ট স্থানে স্পর্শ করে আঙুলের ছাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে গেইট খুলে যাবে। এতে গমনাগমন নিরাপদ হবে। জনভোগান্তি কমববে। নাগরিক সেবা সহজ হবে।'

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ জানুয়ারি থেকে দেশে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। এ সময়ের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের শুধু যশোর কার্যালয় থেকে এক লাখ ৭০ হাজার মানুষ ই-পাসপোর্টের আওতায় এসেছে। দেশের বেশিরভাগ মানুষ এখনো ই-পাসপোর্টের আওতায় আসেনি। যে কারণে ই-গেইট সেবা কার্যক্রমের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতির সেবা কার্যক্রমও সচল থাকবে।

দেশের সব পাসপার্টধারী যাত্রীদের ই-পাসপোর্টের আওতায় আসতে কত সময় লাগতে পারে- এমন প্রশ্নের উত্তরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর যশোর আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মেহেদী হাসান কুতুব বলেন, 'বর্তমানে দেশে সব জেলা পাসপোর্ট অফিসে পাসপোর্ট কার্যক্রম শুরু করা হয়েছে। পাসপোর্টধারী সব মানুষকে ই-পাসপোর্টের আওতায় আসতে সময় লাগবে। এখন সবাইকে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

বেনাপোল বন্দর / ই-গেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা
  • বেনাপোল বন্দর দিয়ে দুই চালানে ভারত থেকে এলো আরও ৫২৫ মেট্রিক টন চাল
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net