Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
রপ্তানির ভুয়া এলসি দাখিল করে অর্থপাচার, ৯ চালান আটক

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি
09 February, 2023, 10:30 pm
Last modified: 09 February, 2023, 10:37 pm

Related News

  • জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা বেড়েছে ২২ শতাংশ, ৫৩ মাসে সর্বোচ্চ
  • সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠানসহ ৪ রেস্তোরাঁ ও বারে শুল্ক গোয়েন্দার অভিযান
  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • বাংলাদেশ ব্যাংককে ব্যাক টু ব্যাক এলসি প্রক্রিয়া পর্যালোচনার আহ্বান অ্যাকসেসরিজ খাত সংশ্লিষ্টদের 
  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

রপ্তানির ভুয়া এলসি দাখিল করে অর্থপাচার, ৯ চালান আটক

গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হন, ভুয়া ইএক্সপি এবং এলসি কিংবা সেলস কন্ট্রাক্ট ব্যবহার করে পণ্য রপ্তানি করা হচ্ছিল। যেহেতু জালিয়াতির মাধ্যমে রপ্তানি হয়েছে, সে কারণে এ চালানগুলোর বিপরীতে কোনো বৈদেশিক মুদ্রা বৈধপথে দেশে প্রত্যাবাসনের সুযোগ না থাকায় এক্ষেত্রে মানি লন্ডারিং সংঘটিত হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি
09 February, 2023, 10:30 pm
Last modified: 09 February, 2023, 10:37 pm
ছবি: টিবিএস

ভুয়া এলসি (ঋণপত্র) দাখিল করে অর্থপাচারের অভিযোগে নয় কনটেইনার পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব কনটেইনারের ঘোষিত মূল্য তিন কোটি টাকা।

গত ৩১ জানুয়ারি উত্তর পতেঙ্গার এসএপিএল (ওসিএল) কনটেইনার ডিপোতে অভিযান চালিয়ে ৪০ ফুট দীর্ঘ এসব কনটেইনার আটক করা হয় বলে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) টিবিএসকে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাকিল খন্দকার।

তিনি বলেন, কনটেইনার থেকে জব্দ করা পণ্যের ওজন ১১৮ টন। টি-শার্ট ও নারীদর পোশাক রপ্তানির ঘোষণা থাকলেও শিশুদের পোশাক, জিন্স প্যান্ট, শার্ট, লেগিন্স, শালসহ ঘোষণা বহির্ভূত অনেক পণ্য পাওয়া গেছে।

এ চালানগুলো মালয়েশিয়া, সুদান, সংযুক্ত আরব আমিরাত, ত্রিনিদাদ, টোবাগোয় নেওয়ার কথা ছিল। সার্বিক অনিয়মের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমানকে আহ্বায়ক করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি উত্তর পতেঙ্গার এসএপিএল (ওসিএল) কনটেইনার ডিপোতে এ অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের একটি দল। অভিযানে ঢাকার সাবিহি সাইকি ফ্যাশন নামক রপ্তানিকারক প্রতিষ্ঠানের ১৫টি বিল অব এক্সপোর্ট সংক্রান্ত দলিল পর্যালোচনায় জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ফলে চালানগুলো রপ্তানি কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়।

এসব দলিল যাচাই করার জন্য অগ্রণী ব্যাংকে চিঠি দেওয়া হয়। এর জবাবে ব্যাংকটির প্রধান শাখা থেকে জানানো হয়, সাবিহি সাইকি ফ্যাশন তাদের গ্রাহক নয় এবং বিল অব এক্সপোর্ট সংশ্লিষ্ট ইএক্সপিগুলো এ ব্যাংকের অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের নামে ইস্যু করা।

এরপর গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হন, ভুয়া ইএক্সপি এবং এলসি কিংবা সেলস কন্ট্রাক্ট ব্যবহার করে পণ্য রপ্তানি করা হচ্ছিল। যেহেতু জালিয়াতির মাধ্যমে রপ্তানি হয়েছে, সে কারণে এ চালানগুলোর বিপরীতে কোনো বৈদেশিক মুদ্রা বৈধপথে দেশে প্রত্যাবাসনের সুযোগ না থাকায় এক্ষেত্রে মানি লন্ডারিং সংঘটিত হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করলে রপ্তানিকারক প্রতিষ্ঠান সাবিহি সাইকি ফ্যাশন শুল্ক গোয়েন্দাকে জানায়, তারা এর সঙ্গে সংশ্লিষ্ট নন। এ বিষয়ে প্রতিষ্ঠানটি উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাকিল খন্দকার বলেন, 'চালানগুলোর কায়িক পরীক্ষার জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট লাইম্যাক্স শিপার্স লিমিটেডকে চিঠি দিলেও তারা সহযোগিতা করেনি। ১৫টি চালানের মধ্যে নয়টি ডিপোতে পাওয়া যায়। বাকিগুলো বিদেশে চলে গেছে।'

Related Topics

টপ নিউজ

এলসি / কাস্টমস গোয়েন্দা / পণ্য জব্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা বেড়েছে ২২ শতাংশ, ৫৩ মাসে সর্বোচ্চ
  • সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠানসহ ৪ রেস্তোরাঁ ও বারে শুল্ক গোয়েন্দার অভিযান
  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • বাংলাদেশ ব্যাংককে ব্যাক টু ব্যাক এলসি প্রক্রিয়া পর্যালোচনার আহ্বান অ্যাকসেসরিজ খাত সংশ্লিষ্টদের 
  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net