Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার ঘোষণা বিএনপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2023, 06:10 pm
Last modified: 04 February, 2023, 06:19 pm

Related News

  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত
  • সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম

১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার ঘোষণা বিএনপির

চারদিনের শান্তিপূর্ণ ও নীরব প্রতিবাদ কর্মসূচির পর, ১০ দফা দাবি আদায়ে ঢাকার নয়াপল্টন কার্যালয়ের সামনে সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
টিবিএস রিপোর্ট
04 February, 2023, 06:10 pm
Last modified: 04 February, 2023, 06:19 pm
ছবি: জয়নাল আবেদীন শিশির/টিবিএস

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশে এ ঘোষণা দেন।

চারদিনের শান্তিপূর্ণ ও নীরব প্রতিবাদ কর্মসূচির পর, ১০ দফা দাবি আদায়ে ঢাকার নয়াপল্টন কার্যালয়ের সামনে সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

দুপর ২টা থেকে সমাবেশে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা নয়াপল্টন ও এর আশেপাশের কাকরাইল, পল্টন, বিজয়নগর ইত্যাদি এলাকায় অবস্থা নেন।

ছবি: জয়নাল আবেদীন শিশির/টিবিএস

ঢাকা বিভাগীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন এ সমাবেশে।

সমাবেশে প্রধান অতিথি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বাংলাদেশের মানুষ এখন একটি দাবিতেই আন্দোলন করছে — তা হলো এ সরকারের পতনের আন্দোলন।'

তিনি বলেন, 'সরকারের উপনির্বাচন প্রমাণ করেছে, তারা হিরো আলমের কাছেও কতটা অসহায়। ভোট চুরি করে তাদের জিততে হয়েছে। আজ দেশের মানুষের কোনো ভোটাধিকার নেই।'

মির্জা ফখরুল বলেন, 'গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফেই ১৬৬ টাকা বেড়েছে। বিদেশে থেকে ঋণ করে দেশকে ধ্বংস করে দিচ্ছে। এখন আবার পাতালরেলের জন্য ৫২ হাজার কোটি টাকা প্রকল্প হাতে নিয়েছে, অথচ দেশের মানুষ আজ খেতে পাচ্ছে না।'

ছবি: জয়নাল আবেদীন শিশির/টিবিএস

পাঠ্যপুস্তক সম্পর্কে তিনি বলেন, 'ভুলে ভরা এ পাঠ্যপুস্তক আমাদের কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে যায় না, আমাদের ধর্মের সাথে যায় না। এ পাঠ্যপুস্তক প্রতিবেশি রাষ্ট্রের কাছে জাতিকে নতজানু করার ষড়যন্ত্র।'

সমাবেশে বিএনপির নেতারা বলেন, 'উপনির্বাচনে মাত্র পাঁচ শতাংশ ভোট পেয়েছে আওয়ামী লীগ। দেশের বাকি ৯৫ শতাংশ মানুষ বিএনপির পক্ষে আছে, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনে তাদের ভোট দিতে চায়।'

বিএনপির সমাবেশে দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে হাতে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে ফকিরাপুল এবং নাইটিংগেল মোড়ে জড়ো হন দলটির নেতাকর্মীরা।

ছবি: জয়নাল আবেদীন শিশির/টিবিএস

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের অনেককে।

আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে বিএনপির আন্দোলন মোকাবেলায় আজ ঢাকাসহ দেশের অন্যান্য মহানগরে 'শান্তি সমাবেশে'র ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

Related Topics

টপ নিউজ

সরকারবিরোধী বিক্ষোভ / বিএনপির কর্মসূচি / বিএনপির সমাবেশ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত
  • সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net