Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
বিত্তশালীদের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

ইউএনবি
15 January, 2023, 05:10 pm
Last modified: 15 January, 2023, 05:13 pm

Related News

  • দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ পূজা মণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ টাকা অনুদান
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

বিত্তশালীদের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন বলেন, বৈঠকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের ঘর নির্মাণে ৩৬টি ব্যাংক মোট ১১৩ দশমিক ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে।
ইউএনবি
15 January, 2023, 05:10 pm
Last modified: 15 January, 2023, 05:13 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তশালী অংশকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, তার সরকার দেশের সব গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা করতে কাজ করছে।

তিনি বলেন, 'বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এটা আমাদের লক্ষ্য।'

রোববার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।

বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন বলেন, বৈঠকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের ঘর নির্মাণে ৩৬টি ব্যাংক মোট ১১৩ দশমিক ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অধিকাংশ গৃহহীন ও ভূমিহীন মানুষকে ইতোমধ্যেই ঘর দেয়া হয়েছে এবং বাকিরাও আবাস পাবে। যারা আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছেন– তাদের হাসি ও তৃপ্তির চেয়ে বড় কিছু হতে পারে না।

তিনি বলেন, দুই দশমিক জমিতে আশ্রয়ণ বাড়ি পাওয়া অনেকেই সেখানে সবজি চাষ, মুরগি পালন, কুটির শিল্প ও দোকান খুলছেন। 'তারা (স্বাভাবিক) জীবিকা নির্বাহের পথ খুঁজে পাচ্ছে।'

ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণে সচ্ছল অংশকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শুধু সরকার নয়, আমরা সবাই মিলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব।

প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে অনুদান প্রদানের জন্য বিএবি ও ব্যাংকারদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমার আপনাদেরকে (সহায়তা দেয়ার জন্য) বলারও দরকার নেই। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং যেকোনো দুর্যোগ ও সংকটের সময় সাহায্য করেন।

বেসরকারি খাতে ব্যাংক খোলার জন্য তার সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার ফলে তিন লাখ গ্র্যাজুয়েটের কর্মসংস্থান হয়েছে। 'এটি একটি বড় বিষয়।' প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব দুর্যোগ কাটিয়ে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

বিশ্ব অর্থনীতিতে কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, 'অন্যান্য দেশের মতো আমরা বড় সমস্যায় নেই। আমরা এটা কাটিয়ে উঠছি।'

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
 

 
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / অনুদান / আশ্রয়ণ-২ প্রকল্প / বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ পূজা মণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ টাকা অনুদান
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net