Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ওয়ারেন বাফেটের রেকর্ড ৬ বিলিয়ন ডলার অনুদান, মোট দান ছাড়াল ৬০ বিলিয়ন

আন্তর্জাতিক

রয়টার্স
29 June, 2025, 09:55 am
Last modified: 29 June, 2025, 10:07 am

Related News

  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন বাফেট  
  • তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

ওয়ারেন বাফেটের রেকর্ড ৬ বিলিয়ন ডলার অনুদান, মোট দান ছাড়াল ৬০ বিলিয়ন

এ অনুদানের পরও ওয়ারেন বাফেট বার্কশায়ারের মোট শেয়ারের ১৩ দশমিক ৮ শতাংশের মালিক রয়ে গেছেন।
রয়টার্স
29 June, 2025, 09:55 am
Last modified: 29 June, 2025, 10:07 am
ছবি: রয়টার্স

বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও ধনকুবের ওয়ারেন বাফেট শুক্রবার আবারও বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেশনের ৬ বিলিয়ন ডলারের শেয়ার দান করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনসহ তার পরিবারের চারটি দাতব্য প্রতিষ্ঠানে। ২০০৬ সাল থেকে দান শুরু করার পর এটিই তার সবচেয়ে বড় এককালীন বার্ষিক অনুদান।

এই অনুদানে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ১ কোটি ২৩ লাখ ৬ হাজার ক্লাস বি শেয়ার দিয়েছেন বাফেট। যার ফলে গেটস ফাউন্ডেশন ও পরিবারের অন্যান্য দাতব্য সংস্থায় তার মোট অনুদানের পরিমাণ ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

দানের মধ্যে গেটস ফাউন্ডেশন পেয়েছে ৯৪ লাখ ৩০ হাজার ও সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন পেয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৩৮৪টি শেয়ার। তিন সন্তানের নামে পরিচালিত তিনটি দাতব্য প্রতিষ্ঠান—হাওয়ার্ড জি. বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন পেয়েছে সমানভাবে ৬ লাখ ৬০ হাজার ৩৬৬টি করে শেয়ার।

এ অনুদানের পরও ওয়ারেন বাফেট বার্কশায়ারের মোট শেয়ারের ১৩ দশমিক ৮ শতাংশের মালিক রয়ে গেছেন। অনুদানের আগে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৫২ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি করেছিল। অনুদানের পর তার অবস্থান হয়েছে ষষ্ঠ।

মৃত্যুর পর ৯৯.৫% সম্পদ যাবে দানে

৯৪ বছর বয়সী বাফেট ২০২৩ সালে নিজের উইল [অছিয়ত] পরিবর্তন করে মৃত্যুর পর তার বাকি সম্পদের ৯৯ দশমিক ৫ শতাংশ একটি দাতব্য ট্রাস্টের অধীনে দান করার সিদ্ধান্ত নেন। তার সন্তান হাওয়ার্ড (৭০), সুজি (৭১) ও পিটার (৬৭) ট্রাস্টের তত্ত্বাবধায়ক হবেন এবং তারা সর্বসম্মতিক্রমে পরবর্তী ১০ বছরের মধ্যে এই অর্থ বিতরণ করবেন।

বাফেট এক বিবৃতিতে জানান, তিনি এখনো কোনো বার্কশায়ার শেয়ার বিক্রির পরিকল্পনা করছেন না। তিনি ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে এই শেয়ারগুলো দান করছেন। তিনি আরও বলেন, গেটস ফাউন্ডেশনে অনুদান মৃত্যুর পর বন্ধ থাকবে।

১৯৬৫ সাল থেকে বার্কশায়ার হ্যাথাওয়ের নেতৃত্বে থাকা বাফেট বর্তমানে ১ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ডলারের একটি বিশাল কংগ্লোমারেট পরিচালনা করছেন। প্রতিষ্ঠানটির অধীনে প্রায় ২০০টি ব্যবসা রয়েছে, যার মধ্যে আছে গেইকো কার ইন্স্যুরেন্স, বিএনএসএফ রেলওয়ে এবং অ্যাপল ও আমেরিকান এক্সপ্রেস-এর মত বড় বড় কোম্পানির শেয়ার।

সুজি বাফেট পরিচালিত সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন মূলত প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে। শেরউড ফাউন্ডেশন নেব্রাসকার স্থানীয় এনজিও ও শিশু শিক্ষায় সহায়তা করে। হাওয়ার্ড জি. বাফেট ফাউন্ডেশন বিশ্বব্যাপী ক্ষুধা, মানবপাচার ও সংঘাত নিরসনে কাজ করে। নোভো ফাউন্ডেশন কাজ করে প্রান্তিক নারীদের অধিকার এবং আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে।

Related Topics

টপ নিউজ

ওয়ারেন বাফেট / অনুদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন বাফেট  
  • তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net