Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
সোমবার চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ছে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
15 January, 2023, 03:30 pm
Last modified: 16 January, 2023, 11:06 am

Related News

  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • মধ্যপ্রাচ্য সংকটে আকাশপথে কার্গো সক্ষমতা কমেছে, ভাড়া বেড়ে হয়েছে তিনগুণ
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

সোমবার চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ছে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ

২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ ভেড়ানোর ফলে আকার ভেদে কন্টেইনার জাহাজের ক্ষেত্রে এক হাজার থেকে এক হাজার একশ টিইইউএস (টুয়েন্টি ফুট ইকুয়েভিলেন্ট ইউনিট) কন্টেইনার বেশি পরিবহন করা যাবে। একইভাবে, বাল্ক কার্গো জাহাজে ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন খোলা পণ্য বেশি পরিবহন করা সম্ভব হবে। 
শাহাদাৎ হোসেন চৌধুরী
15 January, 2023, 03:30 pm
Last modified: 16 January, 2023, 11:06 am
চট্টগ্রাম বন্দর। ছবি- মোহাম্মদ মিনহাজ উদ্দিন

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে ভিড়ছে ২০০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার গভীরতার জাহাজ। আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দরের সিসিটি (চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল)-এর ১ নম্বর জেটিতে ভিড়ানো হবে কমন এটলাস নামের কার্গো জাহাজটি। 

মেঘনা গ্রুপের আমদানি করা ৬০ হাজার ৫০০ মেট্রিক টন চিনি নিয়ে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ১৯৯.৯৯ মিটার লম্বা এবং ৩২.২৬ মিটার প্রস্থের জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে রয়েছে। ব্রাজিলের সন্তোস বন্দর থেকে গত ১০ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায় জাহাজটি।

বন্দরের বার্থিং ক্ষমতা বাড়ানোর এই প্রচেষ্টা কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পাশাপাশি পরিবহন খরচ এবং টার্নঅ্যারাউন্ডের সময়, উভয়ই কমিয়ে আনবে।

বন্দরে বড় জাহাজ ভেড়ানো ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে কর্তৃপক্ষকে সহায়তা করেছে যুক্তরাজ্য-ভিত্তিক পরামর্শদাতা এইচআর ওয়ালিংফোর্ড। 

২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ ভেড়ানোর ফলে আকার ভেদে কন্টেইনার জাহাজের ক্ষেত্রে এক হাজার থেকে এক হাজার একশ টিইইউএস (টুয়েন্টি ফুট ইকুয়েভিলেন্ট ইউনিট) কন্টেইনার বেশি পরিবহন করা যাবে। একইভাবে, বাল্ক কার্গো জাহাজে ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন খোলা পণ্য বেশি পরিবহন করা সম্ভব হবে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক বলেন, "২০০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে একটি নতুন মাইলফলক। এই আকারের জাহাজ প্রবেশের বিষয়ে বিশ্বের বিভিন্ন শিপিং কোম্পানিকে খুব শিগগিরিই সার্কুলার জারি করে জানিয়ে দেবে বন্দর কর্তৃপক্ষ।" 

এদিকে, জাহাজের বার্থিং উপলক্ষ্যে ১৬ জানুয়ারি সকালে সিসিটি ১ নম্বর বার্থে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 

এছাড়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বন্দরের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিপিং বাণিজ্য সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম সুজন বলেন, "বন্দর জেটিতে ড্রাফট (গভীরতা) বাড়ানোর ফলে একই সময়ে বিপুল পরিমাণ কন্টেইনার এবং খোলা কার্গো পরিবহন করা সম্ভব হবে। এতে পণ্য আমদানি-রপ্তানিতে খরচ কমে আসবে। লাভবান হবেন দেশি ব্যবসায়ীরা।"

বর্তমানে চট্টগ্রাম বন্দরে সাড়ে ৯ মিটার গভীরতা এবং ১৯০ মিটার দীর্ঘ জাহাজ প্রধান জেটিতে ঢোকার সুযোগ পায়। এ ধরনের জাহাজে মাত্র ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ কন্টেইনার বহন করা যায়।

কিন্তু ১০ মিটার গভীরতার জাহাজগুলোর মাধ্যমে বন্দরে ৩ হজার ৮০০ থেকে ৪ হাজার কন্টেইনার বহন করা সম্ভব হবে। এছাড়া, বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা জাহাজ প্রতি ১ হাজার থেকে ১ হাজার ১০০ টিইইউএস বৃদ্ধি পাবে এবং সামগ্রিক কার্গো হ্যান্ডলিং খরচও কমে আসবে।

বন্দর কর্তৃপক্ষের প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার আরিফুর রহমান উল্লেখ করেন, বন্দরের ১৮টি জেটির সবকটিতে বড় জাহাজ হ্যান্ডেলিংয়ের সক্ষমতা থাকবে না।

"নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এবং চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল ১০ মিটার গভীরতার জাহাজগুলোকে হ্যান্ডেল করতে পারবে। এছাড়া, জেনারেল কার্গো বার্থের (জিসিবি) কিছু জেটিতে এই ধরনের বড় জাহাজ নোঙরের ব্যবস্থা করা হবে," যোগ করেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ / বড় জাহাজ / কার্গো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • মধ্যপ্রাচ্য সংকটে আকাশপথে কার্গো সক্ষমতা কমেছে, ভাড়া বেড়ে হয়েছে তিনগুণ
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net