Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2026, 07:10 pm
Last modified: 14 August, 2026, 07:25 pm

Related News

  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের

চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রবল স্রোতের কারণে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে বন্দর কর্তৃপক্ষ ধারণা করছে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
টিবিএস রিপোর্ট
14 August, 2026, 07:10 pm
Last modified: 14 August, 2026, 07:25 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে প্রায় ৩৩ হাজার টন ডিজেলবাহী একটি অয়েল ট্যাংকারের সাথে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়েছে। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের ফলে কোনো তেল নিঃসরণ হয়নি এবং কার্গো ট্যাংকগুলো অক্ষত রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) দেওয়া এক জরুরি বার্তায় জানানো হয়েছে, আজ শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে অয়েল ট্যাংকার এমটি সি স্পাইক নোঙর করে রাখা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইন-এর সাথে ধাক্কা লাগে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রবল স্রোতের কারণে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে বন্দর কর্তৃপক্ষ ধারণা করছে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এমটি সি স্পাইক ট্যাংকারের সব কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং ট্যাংকগুলোর ভেতরে কোনো পানি প্রবেশ করেনি। এ ছাড়া কোনো তেল নিঃসরণের খবরও পাওয়া যায়নি। তবে সংঘর্ষের ফলে ট্যাংকারটির পেছনের বাম পাশে প্রায় এক বর্গমিটারের একটি ফাটল দেখা দেয়, যার ফলে ইঞ্জিন রুমে পানি প্রবেশ করে এবং সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিপিএ জানিয়েছে, জাহাজটির ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা জরুরি ব্যাটারির সাহায্যে সচল রয়েছে। ট্যাংকারটিকে স্থিতিশীল করতে ক্রুরা এর দুটি নোঙর থেকে ১০ শিকল পরিমাণ ক্যাবল ছেড়ে দিয়েছেন। জোয়ার-ভাটার হিসাব অনুযায়ী, ভাটার সময়ও জাহাজটি নিরাপদে ভাসমান অবস্থায় থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড উদ্ধার ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় অভিযান শুরু করে। বন্দরের টাগবোট 'কান্ডারী-৮' দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা শুরু করেছে।

বন্দর কর্তৃপক্ষ শিপিং এজেন্ট 'প্রাইড শিপিং'-কে দ্রুততম সময়ের মধ্যে ডিজেল খালাসের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি একটি সালভেজ কোম্পানিকে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজের মাস্টারের সাথে সার্বক্ষণিক ভিএইচএফ যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। 

এদিকে, চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / সংঘর্ষ / তেলবাহী জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net