Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
পুরোনো গাড়ির দুইবার নিবন্ধনের নিয়ম বাতিল চায় বারভিডা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2023, 10:15 am
Last modified: 12 January, 2023, 10:26 am

Related News

  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএর
  • পরোক্ষ ধূমপানের শিকার ৪ কোটি মানুষ, অর্ধেকই গণপরিবহনে
  • মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ঘুষ ও দালাল সিন্ডিকেটের অভিযোগ, কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 

পুরোনো গাড়ির দুইবার নিবন্ধনের নিয়ম বাতিল চায় বারভিডা 

গত ২৭ ডিসেম্বর ‘সড়ক পরিবহন বিধিমালা-২০২২’ গেজেট আকারে প্রকাশ করা হয়। তাতে কার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের নিবন্ধন ফি অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে বারভিডার অভিযোগ।
টিবিএস রিপোর্ট
12 January, 2023, 10:15 am
Last modified: 12 January, 2023, 10:26 am

রিকন্ডিশন্ড (পুরোনো) গাড়ির দুইবার নিবন্ধনের প্রথা বাতিলের আহবান জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। এছাড়া স্বাস্থ্যকর রাজধানীর জন্য ১৫-২০ বছরের পুরনো আনফিট গাড়িগুলো ক্রমান্বয়ে 'ফেজ আউট' করার জন্যও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) অনুরোধ জানানো হয়েছে।

গত ১০ জানুয়ারি বারভিডা প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে বৈঠক করে। সেখানেই এসব আহ্বান জানান বারভিডার সদস্যরা।

বিআরটিএর গাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বারভিডাকে অন্তর্ভুক্ত করতেও আহ্বান জানান বারভিডা নেতৃবৃন্দ। বিআরটিএ চেয়ারম্যান বারভিডার প্রস্তাবগুলো প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বারভিডা এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি করা পুরনো গাড়িগুলো দেশে আনার পর একবার আমদানিকারকের নামে এবং পরবর্তীকালে ক্রেতার নামে নিবন্ধন করতে হচ্ছে। এই নিয়মকে 'দ্বৈত রেজিস্ট্রেশন' দাবি করে তা বাতিলের দাবি জানান বারভিডা নেতারা।

গত ২৭ ডিসেম্বর 'সড়ক পরিবহন বিধিমালা-২০২২' গেজেট আকারে প্রকাশ করা হয়। তাতে কার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের নিবন্ধন ফি অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে বারভিডার অভিযোগ। তারা এসব ফি 'যৌক্তিকীকরণের' দাবি জানায়।

বারভিডা প্রতিনিধি দলে ছিলেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ মো. আসলাম সেরনিয়াবাত, ভাইস প্রেসিডেন্ট-২ রিয়াজ রহমান, ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), আবু হোসেন ভূঁইয়া রানু ও পুনম শারমিন ঝিলমিল এবং সাধারণ সদস্য মো. আকতার হোসেন মজুমদার। 

Related Topics

টপ নিউজ

বারভিডা / বিআরটিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএর
  • পরোক্ষ ধূমপানের শিকার ৪ কোটি মানুষ, অর্ধেকই গণপরিবহনে
  • মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ঘুষ ও দালাল সিন্ডিকেটের অভিযোগ, কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net