Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
প্রথম দিন মেট্রোরেল থেকে ভাড়া এল প্রায় পৌনে ৩ লাখ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2022, 08:50 pm
Last modified: 29 December, 2022, 08:50 pm

Related News

  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন
  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

প্রথম দিন মেট্রোরেল থেকে ভাড়া এল প্রায় পৌনে ৩ লাখ টাকা

বৃহস্পতিবার মেট্রোরেলে মোট ৩ হাজার ৭৫৫ জন যাত্রী যাতায়াত করেছেন।
টিবিএস রিপোর্ট
29 December, 2022, 08:50 pm
Last modified: 29 December, 2022, 08:50 pm
ছবি: রাজীব ধর

বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়ার প্রথমদিন মেট্রোরেল থেকে ভাড়া বাবদ আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা। 

বৃহস্পতিবার মেট্রোরেলে মোট ৩ হাজার ৭৫৫ জন যাত্রী যাতায়াত করেছেন। তাদের মধ্যে ৯৯ জন এমআরটি পাস নিয়ে ভ্রমণ করেছেন এবং ৩ হাজার ৭৫৬ জন এককালীন টিকিট কিনে ভ্রমণ করেছেন। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপসচিব (জনসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রাজধানীর উত্তরা ও আগারগাঁও মেট্রো স্টেশনে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস পাওয়া যাবে। 

প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত কোনো স্টেশনে না থেমেই চলবে মেট্রো ট্রেন। 

মেট্রোরেলের যাত্রী নিয়ে চলাচলের প্রথম দিনেই আগারগাঁওতে ব্যাপক ভিড় দেখা যায়।  ট্রেন চলাচল শুরু হয় সকাল ৮টায়, কিন্তু তার আগেই আগারগাঁও স্টেশনে ঢোকার মুখে প্রায় আধা কিলোমিটার লম্বা লাইন হয়। নিরাপত্তায় নিয়োজিতরা জানান, ভোর চারটা থেকেই মানুষ আসতে শুরু করে।

প্রথমদিনের যাত্রীদের অনেকে ছিলেন অফিসগামী, আবার অনেকে ঘুরতে এসেছিলেন। অনেককে সেলফি তুলতে দেখা গেছে। সব মিলিয়ে দীর্ঘ লাইন সত্ত্বেও প্রথম দিন ছিল উৎসবমুখর পরিবেশ।

রেললাইনের পাশে স্বল্প দূরত্বে স্থাপিত তিনতলা বিশিষ্ট স্টেশনের দ্বিতীয় তলা থেকে যাত্রীদের টিকিট কিনতে হবে। তৃতীয় তলা থেকে মেট্রোরেলে উঠবেন যাত্রীরা।

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ কিলোমিটার পথ অতীক্রম করবে মেট্রো। গন্তব্যে পৌঁছানোর পর আবারও টিকিট দেখিয়ে প্ল্যাটফর্ম ছাড়তে হবে যাত্রীদের।

প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা নির্ধারণের পাশাপাশি, মেট্রোরেলের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

সিঙ্গেল জার্নি টিকিট (একবারই ব্যবহার করা যাবে) এবং এমআরটি পাস ব্যবহার করে মেট্রো ট্রেনে ভ্রমণ করা যাবে।

টিকিট ভেন্ডিং মেশিন (টিভিএম) থেকে সিঙ্গেল জার্নি টিকিট স্বয়ংক্রিয়ভাবে কেনা যাবে। যারা টিভিএম ব্যবহার করতে পারবেন না, তারা টিকিট মেশিন অফিসের (টিওএম) কাউন্টারে থাকা বিক্রেতার সাহায্যে টিকিট কিনতে পারবেন। দুটি কাউন্টার থেকে একবারে সর্বোচ্চ পাঁচটি টিকিট কেনা যাবে।

এমআরটি পাসধারী যাত্রীরা পাস-পেইড জোনের প্রবেশদ্বারে নির্ধারিত স্ক্যানারে তাদের পাস স্ক্যান করে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেন। গন্তব্য স্টেশনে পৌঁছানোর পরে কার্ডটি আবার স্ক্যান করতে হবে তাদেরকে, স্টেশন থেকে বের হওয়ার আগে নির্ধারিত ভাড়া কেটে নেওয়া হবে।

সিঙ্গেল জার্নি টিকিটের ক্ষেত্রে, একটি এমআরটি পাস প্রদান করা হবে। প্ল্যাটফর্মে প্রবেশ করে এই কার্ড পাঞ্চ করে স্টেশন ত্যাগ করবেন যাত্রীরা।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রোরেলের ভাড়া / এমআরটি-৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন
  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net