Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
সিলেটে বিএনপির সমাবেশ: ট্রলার-নৌকাযোগে সুনামগঞ্জ থেকে আসছেন নেতাকর্মীরা

বাংলাদেশ

রিপন দে
18 November, 2022, 11:35 am
Last modified: 18 November, 2022, 02:57 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

সিলেটে বিএনপির সমাবেশ: ট্রলার-নৌকাযোগে সুনামগঞ্জ থেকে আসছেন নেতাকর্মীরা

বিএনপির নেতারা জানান, সুনামগঞ্জ থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করবেন।
রিপন দে
18 November, 2022, 11:35 am
Last modified: 18 November, 2022, 02:57 pm
প্রতীকী ছবি/ টিবিএস

শনিবার (১৯ নভেম্বর) সিলেটে গণসমাবেশে যোগ দিতে সুনামগঞ্জ থেকে ট্রলার ও নৌকায় করে সিলেটে আসছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার হঠাৎ করে ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট  চলবে। এর পরিপ্রেক্ষিতে সড়কপথ ছাড়াও নৌপথেও সিলেটে আসছেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির নেতারা জানান, সুনামগঞ্জ থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করবেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন জানান, "সমাবেশে বাধা দিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট দিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করতে পারবে না সরকার। সমাবেশ সফল করার লক্ষে সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সিলেটে যাবেন।"

ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ট্রলার, নৌকা দিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন বলে জানান তিনি।

শহরের বৈঠাখালী এবং সাহেব বাড়ি ঘাটে গিয়ে দেখা যায়, নেতাকর্মীরা ধানের শীষ হাতে নিয়ে ইঞ্জিনচালিত ও স্টিলবডির নৌকা দিয়ে সিলেটে যাচ্ছেন। এসব নেতাকর্মী আজ সিলেটে পৌঁছাবেন বলে জানান জেলা বিএনপির নেতা রাকাব উদ্দিন।

তিনি বলেন, "দুর্গম তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর উপজেলার বিএনপির নেতাকর্মীরা নৌকাযোগে সিলেটের সমাবেশ সফল করার লক্ষ্যে যাত্রা শুরু করেছেন। আজকেই গিয়ে তারা সিলেটে পৌঁছাবেন।"

সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, "সিলেটের সমাবেশ সফল করতে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। ধর্মঘট আর পুলিশের ভয় দেখিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করা যাবে না। যে কোনোভাবে আমরা সিলেটে গিয়ে পৌঁছাব।"

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, অন্যান্য বিভাগীয় সমাবেশের ক্ষেত্রে যেভাবে বাস ধর্মঘট দিয়ে সমাবেশে বাধা দেওয়া হয়েছে, তাদেরকেও বাধা দিতে ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি বলেন, "আজ সাত থেকে আট হাজার মোটরসাইকেল নিয়ে সিলেটের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে যাত্রা শুরু করবো। যদি রাস্তায় পুলিশ বাধা দেয়, তাহলে আমরা সেটা প্রতিহত করে সমাবেশে যোগ দেব।"

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিলেটে বিএনপির সমাবেশ / বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net