Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
আরেক এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
16 November, 2022, 06:50 pm
Last modified: 16 November, 2022, 07:07 pm

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

আরেক এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বুধবার (১৬ নভেম্বর) জনস্বার্থের কারণ উল্লেখ করে, খুলনার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৩) এর কমান্ডিং অফিসার এসপি মো. আলী হোসেনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
টিবিএস ডেস্ক
16 November, 2022, 06:50 pm
Last modified: 16 November, 2022, 07:07 pm
আরেক এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।  

বুধবার (১৬ নভেম্বর) জনস্বার্থের কারণ উল্লেখ করে, খুলনার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৩) এর কমান্ডিং অফিসার এসপি মো. আলী হোসেনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক মো. আলী হোসেন ফকিরকে (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত)  সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারায় বিধান অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বর্তমানে আইনের এই ধারার আওতায়, চাকরির বয়স ২৫ বছর পেরোনো যেকোনো কর্মকর্তাকে জনস্বার্থ বিবেচনায় অবসরে পাঠাতে পারে সরকার।  তবে নিয়োগ রাষ্ট্রপতির মাধ্যমে হওয়ায় এতে তার অনুমোদন নিতে হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আলী হোসেনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

সাম্প্রতিক সময়ে সরকার পুলিশের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দিয়েছে।  

ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিমকে গত ৩১ অক্টোবর অবসরে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  এর আগে গত ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। 

 

Related Topics

টপ নিউজ

এসপি / বাধ্যতামূলক অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net