Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
‘ভোট কারসাজি, দমন-পীড়নের অভিযোগ’, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে

বাংলাদেশ

রাশেদ নিজাম
22 July, 2026, 05:50 pm
Last modified: 22 July, 2026, 06:11 pm

Related News

  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ব্যর্থ হলে সক্ষম ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ
  • উত্তরায় পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

‘ভোট কারসাজি, দমন-পীড়নের অভিযোগ’, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে

নথিতে অভিযোগ করা হয়েছে, কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদায়ন পেয়েছেন।
রাশেদ নিজাম
22 July, 2026, 05:50 pm
Last modified: 22 July, 2026, 06:11 pm
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রতি আনুগত্য, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়মে সহযোগিতা, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আরও ১৭ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য বুধবার (২২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি  প্রস্তাব পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, আগামী দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

তালিকায় থাকা কর্মকর্তারা হলেন- উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, ওয়ালিদ হোসেন ও সানা শামীনুর রহমান; অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, মোহাম্মদ সারোয়ার হোসেন, বিধান ত্রিপুরা, সহেলী ফেরদৌস, এ কে এম ইকবাল হোসেন, মো. হাবিবুর রহমান, ফয়সল মাহমুদ, আবদুর রহিম শাহ, হাসিনা রহমান, কানিজ ফাতেমা ও সুলতানা নাজমা হোসেন; পুলিশ সুপার (এসপি) আবদুর রহিম শাহ চৌধুরী এবং উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

তালিকায় থাকা অন্তত দুজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথের সত্যতা নিশ্চিত করেন।

তাদের একজন বলেন, 'এটি যদি সরকারের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমাদের  কিছুই করার নেই।'

সরকারি নথি অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তারা ২০০১ সালের ৩১ মে পুলিশ ক্যাডারে যোগ দেন।তালিকায় রয়েছেন ৩ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি, একজন পুলিশ সুপার (এসপি) এবং একজন উপ-পুলিশ কমিশনার।

নথিতে অভিযোগ করা হয়েছে, কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদায়ন পেয়েছেন। 

এছাড়া ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়মে সহযোগিতা, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

তিন নারী কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অসদাচরণের অভিযোগও নথিতে স্থান পেয়েছে।

অভিযোগ অনুযায়ী, রেবেকা সুলতানা ও জেসমিন বেগম ক্যান্টনমেন্টের বাসভবন থেকে খালেদা জিয়াকে উচ্ছেদের ঘটনায় যুক্ত ছিলেন। এছাড়া ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ২০১৮ সালে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় দায়িত্ব পালনের পাশাপাশি বিরোধী দল দমনে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস, টেলিফোনে আড়িপাতা, মাদক পাচার, আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং পেশাগত অসদাচরণের অভিযোগ রয়েছে।

কক্সবাজারের সাবেক এসপি এ কে এম ইকবাল হোসেনের বিরুদ্ধে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগ এবং ডিআইজি ওয়ালিদ হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক দমন-পীড়ন ও দুর্নীতির অভিযোগও উল্লেখ করা হয়েছে।

এর আগে একই বিধানে ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন এই ১৭ জনকে যুক্ত করলে এ ধরনের ব্যবস্থার আওতায় আসা জ্যেষ্ঠ কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে ৫০ জন।

গত ৩ মে বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ডিআইজি (উপমহাপরিদর্শক) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

এর আগে গত ২২ এপ্রিল পুলিশের ১১ জন ডিআইজি এবং ২ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে দায়িত্বরত ও সংযুক্ত ছিলেন।

Related Topics

টপ নিউজ

পুলিশ / বাধ্যতামূলক অবসর / সরকার / স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ব্যর্থ হলে সক্ষম ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ
  • উত্তরায় পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net