Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
খুলনায় ঝড়ে আংশিক ভেঙ্গেছে ১৬০০ ঘর, ক্ষয়ক্ষতি কম মৎস্য-কৃষিতে

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
25 October, 2022, 02:30 pm
Last modified: 25 October, 2022, 02:36 pm

Related News

  • ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের শত শত সামরিক অবকাঠামো, কয়েক ডজন যুদ্ধবিমান
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • ইরান যুদ্ধে প্রায় ৩ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা

খুলনায় ঝড়ে আংশিক ভেঙ্গেছে ১৬০০ ঘর, ক্ষয়ক্ষতি কম মৎস্য-কৃষিতে

এবারের ঝড়ে জলোচ্ছ্বাস না হওয়ায় মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে।
খুলনা প্রতিনিধি
25 October, 2022, 02:30 pm
Last modified: 25 October, 2022, 02:36 pm
ছবি- টিবিএস

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনায় ১৬০০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জলোচ্ছ্বাস না হওয়ায় এ জেলার মৎস্য খাতে তেমন কোনো ক্ষতি হয়নি।

অন্যদিকে, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে কিছু এলাকার আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেন খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার।

তিনি বলেন, 'প্রাথমিকভাবে জেলার ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়েছে। জেলায় মোট এক হাজার ৬০০ টি ঘর ভেঙেছে। এই ঘরগুলো আংশিক ক্ষতি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।'

তিনি বলেন, জেলার মৎস্য ও কৃষিতেও ক্ষতি হয়েছে। তবে তার পরিমাণ খুবই কম। পূর্নাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করতে ২ থেকে ৩ দিন সময় লেগে যাবে।

তিনি আরও বলেন, 'ক্ষতিগ্রস্থ মানুষদের প্রাথমকি সহায়তার জন্য ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। একই সাথে ৩০ মেট্রিক টন চাল ও এক হাজার প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে।'

জেলা প্রশাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের সময়ে খুলনার ৫৪৮টি আশ্রয় কেন্দ্র ৪০ হাজার ১৩০ জন আশ্রয় নিয়েছেন। ১১৬ টি মেডিকেল টিম ও ৫ হাজার দুইশত ৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক তাদের সেবা করেছেন।

খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেন, 'ঝড়ের সময়ে উপকূলীয় কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলার প্রতি বেশি নজর রাখা হয়েছিল। খুলনাতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা দেওয়া হবে।'

অন্যদিকে এবারের ঝড়ে জলোচ্ছ্বাস না হওয়ায় মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল বলেন, 'ঝড়ের কারণে জেলার কোন মৎস্য ঘের ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি। তাই মৎস্য খাতে তেমন কোন ক্ষতি হয়নি।'

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, 'ঝড়ের কারণে আমন ধানের ক্ষতি হয়েছে। মূলত অধিক বৃষ্টি ও বাতাসে ধান গাছ নুয়ে পড়েছে। তবে এখনো ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয় করছেন।'

খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, 'ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনা সোমবার সকাল ৬ টা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল। সন্ধ্যা ৬ টার দিকে বাতাসের গতিবেগ বেড়ে যায়। খুলনায় সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। রাত সাড়ে ৮ টার দিকে ঝড়টি ভোলার দিকে সরে যায়। তখন খুলনায় বাতাস ও বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়।'

সোমবার সকাল ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এখানে মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২১৫ মিলিমিটার।

 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ঘূর্ণিঝড় সিত্রাং / ক্ষয়ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের শত শত সামরিক অবকাঠামো, কয়েক ডজন যুদ্ধবিমান
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • ইরান যুদ্ধে প্রায় ৩ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net