Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
বিএনপির সমাবেশকে ঘিরে খুলনায় বন্ধ বাস-লঞ্চ, টিকিট নেই ট্রেনে

বাংলাদেশ

আওয়াল শেখ
21 October, 2022, 01:55 pm
Last modified: 21 October, 2022, 03:01 pm

Related News

  • দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই মার্কিন চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: খালেদ হোসেন
  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির

বিএনপির সমাবেশকে ঘিরে খুলনায় বন্ধ বাস-লঞ্চ, টিকিট নেই ট্রেনে

শুক্রবার ভোরবেলা থেকেই খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কোনো গণপরিবহন ছেড়ে যায়নি এবং প্রবেশও করেনি। অপরদিকে, বিআইডব্লিউটিএ'র ঘাট থেকেও কোনো লঞ্চ ছাড়া হয়নি।
আওয়াল শেখ
21 October, 2022, 01:55 pm
Last modified: 21 October, 2022, 03:01 pm
ছবি: টিবিএস

আগামীকাল শনিবার খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে চলছে দু'দিনের বাস ধর্মঘট। শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকার পাশাপাশি এবার বন্ধ ঘোষণা করা হয়েছে লঞ্চ চলাচলও। এর ফলে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনের টিকিট সংকট দেখা দিয়েছে।

তবে বাস বন্ধের কারণ হিসেবে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মহাসড়কে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নসিমন, করিমন, মহেন্দ্র ও ইজিবাইক চলাচল করছে। ২০ অক্টোবরের মধ্যে প্রশাসন এই যানবাহনগুলো বন্ধ না করলে আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনার সকল রূটের বাস চলাচল বন্ধ থাকবে।"

কিন্তু বিএনপি নেতাদের দাবি, ২২ অক্টোবর তাদের বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাদের চাপে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে ট্রেনের টিকিটে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে।

ছবি: টিবিএস

শুক্রবার ভোরবেলা থেকেই খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কোনো গণপরিবহন ছেড়ে যায়নি এবং প্রবেশও করেনি। অপরদিকে, বিআইডাব্লিটিএর ঘাট থেকেও কোনো লঞ্চ ছাড়া হয়নি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চালু থাকলেও সেখানে টিকিট পাচ্ছেন না যাত্রীরা।

এদিকে, বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোনাডাঙ্গা বাস টার্মিনালে এসে বাস না পেয়ে ক্ষুদ্ধ হয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। লিমন নামের এক ব্যক্তি বলেন, "আমি কুষ্টিয়ায় একটি প্রতিষ্ঠানে কাজ করি। কয়েকদিন আগে ছুটি নিয়ে এসেছিলাম। এখন কুষ্টিয়ায় ফেরা খুবই দরকার। কিন্তু বাস তো চলছে না। অফিস বাস বন্ধের কথা মানতে চাইবে না। তাই ভাবছি ভেঙে ভেঙে ছোট গাড়িতে যেতে হবে।"

ছবি; টিবিএস

খুলনা জেলা বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও খুলনা -২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। তিনি বলেন, 'বাস বন্ধ ঘোষণার সময়ে আমি ঢাকাতে ছিলাম। মালিক সমিতির অন্যান্য সদস্যরা আমার সাথে আলোচনা করেই ঘোষণা দিয়েছেন।'

এদিকে, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, "আমরা শ্রমিকরা দীর্ঘদিন ধরে কিছু দাবি জানিয়ে আসছি। কিন্তু মালিকরা তাদের দাবি মেনে না নেওয়ায় আমরা লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি। ২০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই কর্মবিরতি আগামী ২২ অক্টোবর রাত পর্যন্ত বহাল থাকবে।"

ছবি: টিবিএস

লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ৬টি রূটে দক্ষিণের বিভিন্ন অঞ্চলে লঞ্চ চলাচল করে। লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত যাত্রীকে। 

লঞ্চ ঘাটে অর্ণব মন্ডল নামের এক যাত্রী বলেন, "খুলনা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আমার বাড়ি। গতকাল খুলনাতে এসেছিলাম, আজকে বাড়ি ফেরা দরকার। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি বাস চলছে না, তাই ভাবলাম লঞ্চে যাব। কিন্তু এখানেও এসে দেখি লঞ্চও চলছে না।"

শুক্রবার বেলা ১০টার দিকে খুলনা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, খুলনা থেকে পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী ট্রেন চলাচল করলেও, অতিরিক্ত যাত্রীর চাপে সেখানে টিকিট সংকট তৈরি হয়েছে। শরিফুর রহমান নামের যাত্রী বলেন, "একই সাথে বাস-লঞ্চ বন্ধ, আবার ট্রেনেরও টিকিট নাই। তাহলে সাধারণ মানুষের কি হবে, খুলনা কি এখন অচল হয়ে থাকবে?" 

খুলনায় বাস-লঞ্চ বন্ধ প্রসঙ্গে বিএনপির বিভাগীয় সমাবেশের মিডিয়া উপ-কমিটি আহ্বায়ক এহতেশামুল হক শাওন বলেন, 'আওয়ামী লীগের নেতার চাপে খুলনাকে অচল করে দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য আমাদের সমাবেশে যাতে কম লোক হয়। তবে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। আমাদের নেতাকর্মীরা প্রয়োজনে পায়ে হেঁটে বা সাঁতার কেটে হলেও সমাবেশে আসবে।" 

Related Topics

টপ নিউজ

খুলনা / বিএনপি / সমাবেশ / গণপরিবহন বন্ধ / ট্রেনের টিকিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই মার্কিন চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: খালেদ হোসেন
  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net