Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2026, 05:55 pm
Last modified: 18 May, 2026, 05:59 pm

Related News

  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি

কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির

এমপি বলেন, ‘আমি তো আসলে চাঁদাবাজি এলাকার এমপি। আমি চাচ্ছি কারওয়ান বাজার, মহাখালী বাস স্ট্যান্ড এবং আমাদের তেজগাঁও অঞ্চলে যে চাঁদাবাজি হচ্ছে তা বন্ধ হোক।’
টিবিএস রিপোর্ট
18 May, 2026, 05:55 pm
Last modified: 18 May, 2026, 05:59 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি হয় বলে অভিযোগ করেছেন বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

তিনি অভিযোগ করেন, কারওয়ান বাজারের পাইকারি মুরগির দোকানগুলো থেকে মাসে প্রায় ৬০ লাখ টাকা চাঁদা নেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেই অর্থের চাপ ভোক্তাদের ওপরই পড়ে।

আজ সোমবার (১৮ মে) রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত 'জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা' শীর্ষক প্রাক-বাজেট সংলাপে এসব মন্তব্য করেন সাইফুল আলম খান মিলন।

ঢাকা-১২ আসনের এ সংসদ সদস্য বলেন, 'চাঁদাবাজি আগেও সরকারি দল করত, এখনও সরকারি দল করছে। চাঁদাবাজির সাথে কারা জড়িত, সরকার খুব ভালোভাবেই জানে।'

এমপির বক্তব্যের প্রসঙ্গে সরকারদলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা বলেন, 'টকশোতে বা গোলটেবিল বৈঠকে বসে এ ধরনের আলোচনায় আমরা কথা বলতেই পারি। কিন্তু পাঁচটা নাম যখন দিতে পারি না, সেটা তখন একটা 'ঢালাও বক্তব্য' হয়ে যায়। তাই আমি জামায়াত এমপির দাবি প্রত্যাখ্যান করছি।'

তিনি বলেন, 'আমার সংসদীয় এলাকায় যারা চাঁদাবাজি করবে, সে সরকারি দলের হোক বা অন্য দলের হোক, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব এবং আইনের আশ্রয় নেব।'

তিনি আরও বলেন, 'যেকোনো নাগরিকের জন্য একটাই পরামর্শ—মামলা করুন, তদবির নয়।'

জবাবে মিলন বলেন, 'পুলিশ সরকারি দলের বিরুদ্ধে কোনো মামলা নেয় না।'

মিলন আরও বলেন, 'আমি তো আসলে চাঁদাবাজি এলাকার এমপি। আমি চাচ্ছি কারওয়ান বাজার, মহাখালী বাস স্ট্যান্ড এবং আমাদের তেজগাঁও অঞ্চলে যে চাঁদাবাজি হচ্ছে তা বন্ধ হোক।'

তিনি যোগ করেন, 'একজন আমাকে সতর্ক করে বলেছে, চাঁদাবাজি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি কইরেন না, আপনার জীবনও যেতে পারে। কাজেই এটা সামান্য কোনো ব্যাপার না।'

মিলন বলেন, 'একজন মন্ত্রী আমাকে প্রধানমন্ত্রীর সাথে এ ব্যাপারে আলাপ করার পরামর্শ দিয়েছেন। ইনশাআল্লাহ আই উইল এনগেজ উইথ প্রাইম মিনিস্টার (আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলব)। আমি উনার সাহায্য চাইব।'

প্রাক্‌-বাজেট সংলাপটি সঞ্চালনা করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক প্রমুখ।

Related Topics

টপ নিউজ

কারওয়ান বাজার / চাঁদাবাজি / জামায়াত ইসলামী / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net