Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
17 September, 2022, 07:50 pm
Last modified: 17 September, 2022, 09:22 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আরও আহত হয়েছেন বুলুর স্ত্রী, স্থানীয় এক বিএনপি নেতা, এবং তাদের বহনকারী গাড়ির চালক।
কুমিল্লা প্রতিনিধি
17 September, 2022, 07:50 pm
Last modified: 17 September, 2022, 09:22 pm
ছবি: টিবিএস

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। হামলায় বরকত উল্লাহ বুলুর মাথা ফেটে যায়। এছাড়া আহত হয়েছেন বুলুর স্ত্রী, স্থানীয় এক বিএনপি নেতা, এবং তাদের বহনকারী গাড়ির চালক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া।

স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছেন বরকত উল্লাহ বুলু।

হামলার পর শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে একটি হোটেলে অবস্থান করেন বরকত উল্লাহ বুলু। এ সময় তিনি বলেন, নোয়াখালী থেকে স্ত্রীসহ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিপুলাসার বাজারের কাছে তাদের গাড়ির চাকায় হাওয়া দেওয়ার প্রয়োজন হয়। তখন গাড়ি থামানো হলে তিনি পাশের একটি চায়ের দোকানে চা পান করতে যান।

বুলু বলেন, 'এ সময় ১০-১৫ জনের একটি দল অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমার মাথা ফেটে যায়। আমার স্ত্রী, স্থানীয় বিএনপি নেতা ও বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন, এবং চালককে মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা এসে আমাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।'

মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম বলেন, বরকত উল্লাহ বুলু আমাদেরকে না জানিয়ে মনোহরগঞ্জে এসেছেন। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে কেন্দ্রীয় বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে বিক্ষোভ মিছিল বের করেন কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানসহ যুবদল-ছাত্রদলের নেতারা।

Related Topics

টপ নিউজ

বিএনপি / বরকত উল্লাহ বুলু / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net