Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
চাকচিক্যের জীবনযাপনের জন্য সাধারণ মানুষ ডিসির কাছে যেতে পারে না: হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2022, 10:45 am
Last modified: 23 August, 2022, 10:52 am

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • চাকরিতে ফিরলেন সাবেক ডিসি কোহিনূর মিয়া, ২০১১ সালের বরখাস্তের আদেশ বাতিল

চাকচিক্যের জীবনযাপনের জন্য সাধারণ মানুষ ডিসির কাছে যেতে পারে না: হাইকোর্ট

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলামকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘আপনাকে সতর্ক করছি। একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনি জনগণের সেবক। তাই আপনার অফিসের দরজা-জানালাগুলো খোলা রাখবেন সাধারণ মানুষ যাতে ঢুকতে পারে এবং আপনাদের চেহারা দেখতে পারে।'
টিবিএস রিপোর্ট
23 August, 2022, 10:45 am
Last modified: 23 August, 2022, 10:52 am

চাকচিক্যের জীবনযাপনের জন্য সাধারণ মানুষ ডিসিদের কাছে যেতে পারেন না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলামকে উদ্দেশ্য করে সোমবার (২২ আগস্ট) আদালত এসব কথা বলেন। 

আদালত বলেন, 'আপনাকে সতর্ক করছি। একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনি জনগণের সেবক। তাই আপনার অফিসের দরজা-জানালাগুলো খোলা রাখবেন সাধারণ মানুষ যাতে ঢুকতে পারে এবং আপনাদের চেহারা দেখতে পারে।'

সোমবার আদালত অবমাননার এক শুনানিতে কুষ্টিয়া জেলা প্রশাসক আদালতে হাজির হলে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

আদালত তাকে সতর্ক করে বলেন, 'একজন লুঙ্গি পরা মানুষ কিংবা একজন গরীব মানুষও যেন আপনাদের কাছে যেতে পারে'।

শুনানি শেষে আদালত ডিসিকে হাজিরা থেকে অব্যাহতি দেন এবং পরবর্তী আদেশের জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে গত ১৬ আগস্ট হাইকোর্টের স্থগিতাদেশ লঙ্ঘন করে একটি সম্পত্তি নিলামে বিক্রির অভিযোগে কুষ্টিয়ার ডিসি, কুষ্টিয়ার পুলিশ সুপার, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং আরও দুই ব্যক্তিকে তলব করেন হাইকোর্ট।

কুষ্টিয়ার ব্যবসায়ী ও সম্পত্তির মালিক শফিকুল ইসলামের দায়ের করা অবমাননার আবেদনে বলা হয়েছে, স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ১৩৩ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলাম করা হয়।

শফিকুলের ঋণের বিপরীতে সম্পত্তিটি ব্র্যাক ব্যাংকের কাছে বন্ধক ছিল।

মামলার পরবর্তী শুনানির দিনে ডিসি ছাড়া সবাইকে হাজির থাকতে বলেছেন আদালত।

Related Topics

টপ নিউজ

ডিসি / জেলা প্রশাসক / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • চাকরিতে ফিরলেন সাবেক ডিসি কোহিনূর মিয়া, ২০১১ সালের বরখাস্তের আদেশ বাতিল

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net