Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ: ৪ জনের স্বীকারোক্তি, ৬ জন রিমান্ডে  

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি
10 August, 2022, 11:20 am
Last modified: 10 August, 2022, 11:44 am

Related News

  • চলন্ত বাসে ছিনতাই-ডাকাতি: ‘বেকারত্ব’কে দায়ী করছে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ বলছে ‘পরিকল্পিত’
  • সাভারে ৪০ দিনে ৫ বাসে ডাকাতি, আজ আধা ঘণ্টার ব্যবধানে ২
  • মহাসড়কে বাড়ছে ডাকাতি, জনমনে আতঙ্ক
  • বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার ৩
  • চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন; তিন দিন পর মির্জাপুর থানায় মামলা

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ: ৪ জনের স্বীকারোক্তি, ৬ জন রিমান্ডে  

এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলার সাত জন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন। 
টাঙ্গাইল প্রতিনিধি
10 August, 2022, 11:20 am
Last modified: 10 August, 2022, 11:44 am

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসে ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত ১০ আসামির মধ্যে চারজন মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের ছয়জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এই ১০ জনকে গত রোববার রাতে র‌্যাব গ্রেপ্তার করে। পরে তাদের সোমবার টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলার সাত জন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন।   

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বাস ডাকাতি ও ধর্ষণের কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, বাসের নারী যাত্রীকে রাজা মিয়া দুইবার এবং রতন, আওয়াল, নুরনবী ও মান্নান একবার করে ধর্ষণ করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আসলাম তালুকদার (১৯), রাসেল তালুকদার (২৫), নাইম সরকার (১৯) ও আলাউদ্দিন (২৪) আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। বিকেলে তাদের টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।

পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

এর আগে মাহমুদুল হাসান ওরফে মুন্না ওরফে রতন (২২), আব্দুল মান্নান (২০), বাবু হোসেন ওরফে জুলহাস (২১), মো. সোহাগ (১৯), জীবন প্রামানিক (২০) ও খন্দকার হাসমত আলী ওরফে দীপুকে (২৩) গোয়েন্দা পুলিশ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করেন। বিচারক ফারজানা হাসানাত প্রত্যেককে তিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুর থেকে নারায়ণগঞ্জগামী ঈগল পরিবহনের একটি বাসটি সিরাজগঞ্জ পৌঁছলে যাত্রীবেশি ডাকাতরা গাড়িতে উঠেন। টাঙ্গাইল অতিক্রম করার পর তারা অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেন। পরে যাত্রীদের টাকা-পয়সা, মুঠোফোন, গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা। এ সময় বাসের এক নারী যাত্রী গণধর্ষণের শিকার হন। পরে বাসটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ওই বাসের যাত্রী হেকমত আলী বাদী হয়ে বুধবার মধুপুর থানায় ডাকাতি ও ধর্ষণের মামলা করেন। 

বৃহস্পতিবার ভোরে পুলিশ টাঙ্গাইল শহরের দেওলা এলাকার ভাড়াবাসা থেকে ডাকাত দলের সদস্য বাস চালক রাজা মিয়াকে গ্রেপ্তার করে। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর থেকে মো. আওয়াল ও নুরনবীকে গ্রেপ্তার করা হয়। শনিবার এই তিন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়।  
 
Related Topics

টপ নিউজ

চলন্ত বাসে ডাকাতি / চলন্ত বাসে ধর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • চলন্ত বাসে ছিনতাই-ডাকাতি: ‘বেকারত্ব’কে দায়ী করছে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ বলছে ‘পরিকল্পিত’
  • সাভারে ৪০ দিনে ৫ বাসে ডাকাতি, আজ আধা ঘণ্টার ব্যবধানে ২
  • মহাসড়কে বাড়ছে ডাকাতি, জনমনে আতঙ্ক
  • বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার ৩
  • চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন; তিন দিন পর মির্জাপুর থানায় মামলা

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net