Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
বাড়তি ভাড়া আর গণপরিবহন সংকটে চরম দুর্ভোগে নগরবাসী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2022, 02:20 pm
Last modified: 07 August, 2022, 02:24 pm

Related News

  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • বরিশালের ৫০০ টাকার বাসভাড়া ৮০০ টাকা
  • ঢাকামুখো মানুষের চাপ: ফিরতি পথেও বাড়তি ভাড়া, যানজট ভোগান্তি
  • ঈদযাত্রায় দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়, ব্যতিক্রম ঢাকা-চট্টগ্রাম রুট
  • ঈদে বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

বাড়তি ভাড়া আর গণপরিবহন সংকটে চরম দুর্ভোগে নগরবাসী

"বেতন পাই কয় টাকা! প্রতিনিয়ত খরচ বাড়ছেই। কিন্তু আমাদের বেতন তো আর সেভাবে বাড়ছে না।"
টিবিএস রিপোর্ট
07 August, 2022, 02:20 pm
Last modified: 07 August, 2022, 02:24 pm
ছবি-টিবিএস

ঢাকায় বাসের বাড়তি ভাড়া কার্যকর হলেও এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহনের সংকটে পড়েছেন অফিসগামী লোকজন। আবার কোথাও কোথাও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের ঘটনাও ঘটছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে একাধিক পরিবহন শ্রমিকের। এমনকি হাতাহাতির মতো ঘটনাও চোখে পড়েছে।

রোববার (৭ আগস্ট) রাজধানীর মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, মহাখালী, কল্যাণপুর, বাংলামোটর সহ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

মিরপুর-১০ থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া রাখা হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। খাজাবাবা লিমিটেড পরিবহনের ড্রাইভার মো. মিঠুন টিবিএসকে বলেন, 'গতকাল ভাড়া বাড়ানো হয়েছে তাই ২৫ টাকা করে ভাড়া নিচ্ছি। ভাড়ার নতুন চার্ট আসলে তখন সমস্যা হবে না।'

ছবি-টিবিএস

মিরপুর থেকে ছেড়ে আসা বাসগুলোর অধিকাংশ বাসেই দেখা যায় নির্ধারিত নতুন ভাড়ার চেয়ে ৫ থেকে ১৫ টাকা বেশি নিচ্ছেন হেলপাররা। এ নিয়ে হেলপারের সঙ্গে বেশ কয়েকজন যাত্রীর কথা কাটাকাটিও হয়েছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আজমীর শেখ টিবিএসকে বলেন, 'সরকার তেলের দাম বাড়ানোয় বাড়তি ভাড়া নিচ্ছে বাসগুলো। মিরপুর-১ থেকে উঠলাম, বললো গুলিস্তান ৫০ টাকা। অথচ আগে ৩০ টাকা ভাড়া ছিল। কি আর করা বাধ্য হয়ে অনেক বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে। আমরা সাধারণ মানুষ কষ্টে পড়ে গেছি। এভাবে আর কতদিন চলবে। বেতন পাই কয় টাকা! কিন্তু প্রতিনিয়ত খরচ বাড়ছেই। আমাদের বেতন তো আর সেভাবে বাড়ছে না।'

রাজধানীর ব্যস্ততম স্থান গুলিস্তান থেকে মিরপুরগামী শিকড় পরিবহনের বাসেও দেখা গেছে ৫ টাকা বেশি ভাড়া নিতে। সেই সঙ্গে অন্যান্য সময়ের চেয়ে সড়কে তাদের বাসের সংখ্যা ছিল কম।

পরিবহন সংকটের বিষয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মকবুল চৌধুরী বলেন, 'মিরপুর থেকে অন্য সময় সকাল সাড়ে ৮টার পর বের হই। কিন্তু বাস সংকটের কথা চিন্তা করে আজ ৮টায় বের হয়েছি। তবুও বাস পাওয়া যাচ্ছে না। একটা বাস আসলে সবাই ঝাঁপিয়ে পড়ছে।' প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করে তিনি একটি বাসে চড়েন।


আরও পড়ুন- দূরপাল্লার বাসের ভাড়া ২২%, সিটি বাসের ভাড়া ১৬% বাড়ল


 

ছবি-টিবিএস

শিকড় পরিবহনের বাসের হেলপার রাজু আহমেদ টিবিএসকে বলেন, 'ভাড়া বাড়লে মানুষ তা মেনে নিতে চায় না। এখন লস দিয়া তো আর গাড়ি চালাইতে পারুম না। সে জন্য ভাড়া বাড়লে দু-একদিন গাড়ি বন্ধ রাখে। তাইলে মানুষ কিছু মাইনা নেয়। নইলে ভাড়া নিয়া আমগো লগে মারামারি করে।'

তিনি জানান, এ পরিবহনের প্রায় ৬০টি গাড়ি থাকলেও আজ ৩০টির মতো চলছে। 
 

Related Topics

টপ নিউজ

বাড়তি ভাড়া / গণপরিবহন সংকট / অতিরিক্ত ভাড়া আদায় / গণপরিবহনের ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • বরিশালের ৫০০ টাকার বাসভাড়া ৮০০ টাকা
  • ঢাকামুখো মানুষের চাপ: ফিরতি পথেও বাড়তি ভাড়া, যানজট ভোগান্তি
  • ঈদযাত্রায় দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়, ব্যতিক্রম ঢাকা-চট্টগ্রাম রুট
  • ঈদে বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net