Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানজট, পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2022, 10:25 am
Last modified: 08 July, 2022, 11:34 am

Related News

  • ঈদে ৭ দিনের ছুটি শুরু, পরিবহনকেন্দ্রে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ
  • ঈদযাত্রা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ
  • ঈদযাত্রায় চাপ সামলাতে ট্রেনে বাড়তি কোচ, চলবে বিশেষ ট্রেন
  • ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানজট, পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার জুড়ে যানবাহনের কোন ধীরগতি লক্ষ্য করা যায়নি। এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 
টিবিএস রিপোর্ট
08 July, 2022, 10:25 am
Last modified: 08 July, 2022, 11:34 am
ছবি- টিবিএস

ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়ক ও পদ্মা সেতু টোল প্লাজায়। ভোররাত থেকেই দক্ষিণ কেরানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা ও মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা দেয়। একসাথে অধিক গাড়ির চাপের কারণে টোল প্লাজার আশেপাশে প্রায় এক কিলোমিটার পর্যন্ত গাড়ির ধীর গতি লক্ষ্য করা যায়। তবে গাড়ির ধরন অনুযায়ী টোল আদায় লাইন নির্দিষ্ট করায় অল্প কিছু সময় অপেক্ষা করেই গাড়িগুলো পাড়ি দিতে পারছে মহাসড়ক ও পদ্মা সেতু। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার জুড়ে যানবাহনের কোন ধীরগতি লক্ষ্য করা যায়নি। এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ভোররাত থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে তবে ব্যক্তিগত প্রাইভেটকার সংখ্যায় বেশি। সেতু কর্তৃপক্ষের তরফে নির্বিঘ্নে টোল আদায় এবং পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য লোকবল ও নিরাপত্তার জন্য অধিক সংখ্যক লোকবল নিয়োজিত রয়েছে।  

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যবস্থাপক হাসিবুর রহমান জানান, গাড়ি, বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ির লাইন আলাদা করায় নির্বিঘ্নে টোল দিয়ে পদ্মা পাড়ি দিতে পারছে।

মাওয়া এক্সপ্রেস টোল প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, "টোল আদায়ে রাতভর পাঁচটি লাইন সক্রিয় থাকলেও ভোর সকাল থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। ছোট ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যা বেড়ে গেলেও বর্তমানে ঢাকা থেকে মাওয়ামুখী সাতটি লেন এবং মাওয়া থেকে ঢাকামুখী তিনটি লেন চালু রয়েছে। তবে ধলেশ্বরী টোল প্লাজায় কী পরিমাণ গাড়ি অপেক্ষায় রয়েছে বা কত কিলোমিটার জুড়ে গাড়ির ধীরগতি তা বলা মুশকিল।" 

Related Topics

টপ নিউজ

যানজট / এক্সপ্রেসওয়ে / ঈদযাত্রা / টোল প্লাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ঈদে ৭ দিনের ছুটি শুরু, পরিবহনকেন্দ্রে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ
  • ঈদযাত্রা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ
  • ঈদযাত্রায় চাপ সামলাতে ট্রেনে বাড়তি কোচ, চলবে বিশেষ ট্রেন
  • ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net