Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
‘ফকিরাপুল’ বদলে ‘থানা ব্রিজ’, সমালোচনার মুখে মেয়র

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
02 October, 2020, 04:00 pm
Last modified: 02 October, 2020, 04:04 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

‘ফকিরাপুল’ বদলে ‘থানা ব্রিজ’, সমালোচনার মুখে মেয়র

ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ. রোড এলাকার টাউন খালের ওপর থাকা ওই সেতুতে বসে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন ভিক্ষুকরা। এর ফলে সেতুটি 'ফকিরাপুল' হিসেবেই মানুষের কাছে পরিচিতি লাভ করে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
02 October, 2020, 04:00 pm
Last modified: 02 October, 2020, 04:04 pm
ছবি: টিবিএস

হঠাৎ করে একটি সেতুর নামকরণ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেড়শ বছরেরও পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নারী মেয়র নায়ার কবির। ভিক্ষুকদের সরিয়ে 'ফকিরাপুল' থেকে 'থানা ব্রিজ' নামকরণ করার পর থেকেই সমালোচনা-নিন্দার ঝড় বইছে সর্বত্র।

তবে সেতুর নামকরণের মতো ছোট-খাটো বিষয়ে মাথা না ঘামিয়ে পৌরবাসীর দুর্ভোগ লাঘবে উদ্যোগী হওয়ার জন্য মেয়র নায়ারকে পরামর্শ দিয়েছেন অনেকে।

জানা গেছে, শহরের টি.এ. রোড এলাকার টাউন খালের ওপর থাকা ওই সেতুতে বসে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন ভিক্ষুকরা। এর ফলে সেতুটি 'ফকিরাপুল' হিসেবেই মানুষের কাছে পরিচিতি লাভ করে।

তবে সেতুতে বসে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। সেজন্য ওখানকার কয়েকজন ভিক্ষুককে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন, পৌরসভা ও সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে নগদ ২৫ হাজার করে টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হয়।

ভিক্ষুকদের নগদ অর্থ ও চাল দেওয়ার পরের দিনই ব্রিজে নামকরণের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় পৌরসভা কর্তৃপক্ষ। সেতুটির পাশেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবনের অবস্থান।

সেতুর নামকরণ নিয়ে কয়েকদিন ধরে চলছে আলোচনা-সমালোচনা। 'থানা ব্রিজ' নামকরণের প্রতিবাদ জানিয়ে সেতুটিকে আগের প্রচলিত নাম 'ফকিরাপুল' অথবা 'ঘোড়াপট্টির পুল' রাখার দাবি জানিয়েছেন অনেকে।

মেয়র নায়ার কবির

ফেসবুক সংগঠন 'আমরাই ব্রাহ্মণবাড়িয়া'র প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ফেসবুক পেজে সেতুটির নাম 'ঘোড়াপট্টি পুল' রাখার দাবি জানিয়ে লিখেন, 'ঐতিহ্যবাহী এই পুলের আদি নামকরণের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আমাদের আবেগের মর্যাদা দেবেন বলেই আপনাদের আমরা নির্বাচিত করেছি এবং আপনাদের ওপর পূর্ণ আস্থা রেখেছি। নাম বদলে ফেলার এই অনুশীলন আমাদের ভবিষ্যতে অন্য স্থানগুলোর নাম বদলাতে উৎসাহিত করতে পারে এবং এই অনুশীলন যথেষ্ট নেতিবাচক ভাবমূর্তি তৈরি করবে বলেই বিশ্বাস।'

হাসান হাশমী নামে আরেকজন লিখেছেন, 'কোনদিন যেন শহরের নামটাও বদলে যায়! পরিবর্তন আমরা সবাই চাই, কিন্তু যদি বাপের নাম পরিবর্তন আনা হয়, তা মেনে নেওয়া যায় না!'

মেহেদী হাসান লেনিন লিখেছেন, 'ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইতিহাসের প্রথম নারী মেয়র মহোদয়া কর্তৃক ঐতিহাসিক নামকরণ! মেয়র মহোদয়া অনুগ্রহ করে এসব ঐতিহাসিক স্থাপনার নতুন নতুন নামকরণ বাদ দিয়ে পৌরবাসীর দুর্ভোগ লাগবে উদ্যোগী হোন।'

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন বলেন, 'সেতুটি যেখানে আছে, এর কাছেই যাতায়াতের ঘোড়া এসে দাঁড়াত। এজন্য এলাকাটি ঘোড়াপট্টি হিসেবে পরিচিতি পায়। পরে সেখানে সেতু নির্মাণ হলে সবাই সেতুটিকে ঘোড়াপট্টির পুল হিসেবেই চিনত। পরবর্তীকালে এ সেতুতে ভিক্ষুকরা বসে ভিক্ষাবৃত্তি করার কারণে ফকিরাপুল নামে পরিচিতি পায়। নাম পরিবর্তনের জন্য সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা যেত। ঘোড়াপট্টির পুল নাম দিলে ঐতিহ্যের সঙ্গে মিল থাকত।'

এ ব্যাপারে মেয়র নায়ার কবির বলেন, 'ভিক্ষুকরা বসে ভিক্ষাবৃত্তি করতেন বলে মানুষ ব্রিজটিকে ফকিরাপুল নামে ডাকত। কিন্তু ব্রিজের কোনো নামকরণ ছিল না। ফকিরাপুল শুধু মানুষের মুখে মুখেই ছিল।'

'প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে। যারা ব্রিজে বসে ভিক্ষাবৃত্তি করতেন, তাদের নগদ অর্থ ও এক মাসের খাবার দেওয়া হয়েছে। ফরিকরাপুল নাম ঘুচানোর জন্যই ব্রিজটির নামকরণ করা হয়েছে,' উল্লেখ করেন মেয়র।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / ব্রিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net