Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2021, 12:15 pm
Last modified: 01 March, 2021, 05:06 pm

Related News

  • বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে সভা চলাকালে 'সিন্ডিকেট ঘেরাও' কর্মসূচি ডাকসু নেতাদের
  • ‘ভোট কারসাজি, দমন-পীড়নের অভিযোগ’, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

সোমবার বেলা ১২ টায় দুই শতাধিক শিক্ষার্থীর একটি মিছিল রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের  উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 
টিবিএস রিপোর্ট
01 March, 2021, 12:15 pm
Last modified: 01 March, 2021, 05:06 pm
ছবি: জাহিদুল ইসলাম/ টিবিএস

পুলিশের ব্যারিকেড অতিক্রম করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের আন্দোলনকর্মীরা। 

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সামনে আন্দোলনকারীদের ঘিরে রেখেছে পুলিশ। ছবি: টিবিএস

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তারকৃত সব আন্দোলন কর্মীর মুক্তির দাবিতে আজ শুরু হয় প্রগতিশীল ছাত্র জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি।

সোমবার বেলা ১২ টায় দুই শতাধিক শিক্ষার্থীর একটি মিছিল রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের  উদ্দেশ্যে রওনা দেয়। 

ছবি: টিবিএস

এদিকে শাহবাগ থানার সামনে জলকামান ও সাজোয়া যান প্রস্তুত রেখেছে পুলিশ। মন্ত্রণালয়ের পথে একটি রাস্তাও অবরোধ করে রেখেছে পুলিশ। 

ছবি: টিবিএস

বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান,"পুলিশ ইতোমধ্যেই কিছু জায়গায় ব্যারিকেড দিয়ে রেখেছে, তারপরও আমরা স্ব বাধা পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো," 

ছবি: টিবিএস

"ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির আগ পর্যন্ত আম,আমাদের আন্দোলন চলবে,  প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ডাক দেব আমরা।" বলেন তিনি। 

মিছিল শুরু করার আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, "গণতন্ত্রের মোড়কে এই সরকার দমনমূলক আইন দিয়ে স্কুল ছাত্র থেকে শুরু করে সকল নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে, বিপন্ন করেছে তাদের বেঁচে থাকার স্বাধীনতা, বিপন্ন সেই স্বাধীনতা।"  

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির বলেন, "আমার গ্রেপ্তার হওয়ার শপথ করেই আজ রাস্তায় নেমেছি। যত রক্তই ঝড়ুক না কেন, আমরা এধরনের কাজ আর সহ্য করবো না।" 

pic.twitter.com/kddS0ZExS2— The Business Standard (@tbsnewsdotnet) March 1, 2021

কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর শাহবাগে সাতজন আন্দোলনকারীকে গ্রেপ্তারের পর এ কর্মসূচির ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্র জোট। 

সাড়ে ১২ টায় মিছিলটি হাইকোর্টের সামনে পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যায় সচিবালয়ের দিকে। সেখানে আবারও ব্যারিকেড আর পুলিশের প্রতিরোধের সম্মুখীন হলে পুলিশের সাথে কয়েক দফা সংঘর্ষের পর পুলিশের ব্যারিকেডের মুখোমুখি সচিবালয় এর মোড়ে অবস্থান নেন আন্দোলনের কর্মীরা। 

 

 

Related Topics

টপ নিউজ

প্রগতিশীল ছাত্র জোট / স্বরাষ্ট্র মন্ত্রণালয় / ঘেরাও কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে সভা চলাকালে 'সিন্ডিকেট ঘেরাও' কর্মসূচি ডাকসু নেতাদের
  • ‘ভোট কারসাজি, দমন-পীড়নের অভিযোগ’, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net