Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2026, 06:50 pm
Last modified: 12 August, 2026, 06:59 pm

Related News

  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

আজ বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
টিবিএস রিপোর্ট
12 August, 2026, 06:50 pm
Last modified: 12 August, 2026, 06:59 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

এক প্রজ্ঞাপনে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জে, মেট্রোরেল এমআরটির এসপি ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে, এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে এসপি হিসেবে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসিতে এসপি হিসেবে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে, গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুকে খুলনার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে জানানো হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেনকে রাজশাহীর সারদায়, হাইওয়ে পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবিতে, হাইওয়ে পুলিশের এসপি মো. রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে এবং র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

চতুর্থ প্রজ্ঞাপনে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শরফুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), এপিবিএনের এসপি মুহম্মদ আবদুল ওয়াহাবকে ডিএমপিতে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি মো. আকতার হোসেনকে ডিএমপিতে এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রতিটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

পুলিশ / বদলি / স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net