Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সঠিক ভ্যাকসিন, সঠিক সময়ে পেতে চাই: স্বাস্থ্যমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2020, 05:40 pm
Last modified: 23 September, 2020, 05:52 pm

Related News

  • রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪
  • ধারণক্ষমতার পাঁচ গুণ রোগী: ঢাকা মেডিকেলে শিশুদের ঠাঁই হয় মেঝেতে
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা

সঠিক ভ্যাকসিন, সঠিক সময়ে পেতে চাই: স্বাস্থ্যমন্ত্রী 

মন্ত্রী জানান, প্রার্থী ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে- এমন ৫টি কোম্পানির সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিশ্বের যেকোন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে আমরাও বসে থাকবো না। এ বিষয়ে আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সব ধরনের নির্দেশনা রয়েছে।
টিবিএস রিপোর্ট
23 September, 2020, 05:40 pm
Last modified: 23 September, 2020, 05:52 pm
ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, "বর্তমানে করোনা ভ্যাকসিন নিয়ে অনেক দেশই কাজ করছে। এর মধ্যে বিশ্বের শীর্ষ ৯টি ওষুধ কোম্পানি তাদের প্রার্থী ভ্যাকসিন পরীক্ষার চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এমন অন্তত ৫টি কোম্পানির সাথে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এই ভ্যাকসিনগুলো থেকে সঠিক ভ্যাকসিন, সঠিক সময়ে পেতে চাই আমরা। বিশ্বের যেকোন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে আমরাও বসে থাকবো না। এ বিষয়ে আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সব ধরনের নির্দেশনা রয়েছে।"

আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী "মুজিব বর্ষ ২০২০" উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও উন্নতমানের চিকিৎসা সেবা এবং শিক্ষা সম্প্রসারণমূলক কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।  

করোনা সংক্রমণের দ্বিতীয় জোয়ার প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, "বিশ্বব্যাপী মানুষ করোনাকে অবহেলা করছে। এর ফলে আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশেও শীতকালে এটি শুরুর আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে, দ্বিতীয় জোয়ার শুরু হলে তার জন্য কি কি করণীয়- সে ব্যাপারে সকল প্রস্তুতি এখনই নেয়া হচ্ছে। 

মন্ত্রীর দাবি, করোনা মোকাবেলায় ইতোমধ্যেই দেশের স্বাস্থ্যখাত সক্ষমতা দেখিয়েছে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সেকেন্ড ওয়েভ শুরু হলেও দেশের স্বাস্থ্যখাত এভাবেই মোকাবেলা করতে  প্রস্তুত রয়েছে, তিনি উল্লেখ করেন। 

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রি: জে: এ কে এম নাসির উদ্দিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন; স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মহিবর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নব-নিযুক্ত পরিচালক কর্ণেল নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ইউছুফ ফকিরসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।
 
Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক / ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল / কোভিড ভ্যাকসিন / সংক্রমণের দ্বিতীয় জোয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪
  • ধারণক্ষমতার পাঁচ গুণ রোগী: ঢাকা মেডিকেলে শিশুদের ঠাঁই হয় মেঝেতে
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net