Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 11:20 pm
Last modified: 28 April, 2026, 11:43 pm

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ

রাত ৮টার দিকে বটতলায় দুইজন মোটরসাইকেলে করে এসে টিটনকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পালিয়ে যাওয়ার সময় লোকজনদের ভয় দেখাতেও গুলি ছোড়া হয়।
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 11:20 pm
Last modified: 28 April, 2026, 11:43 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ওই যুবক 'শীর্ষ সন্ত্রাসী' খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেটের পেছনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ্ নেওয়াজ ছাত্রাবাসের সামনে তাকে গুলি করা হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের নাম খন্দকার নাইম আহম্মেদ টিটন (৩৮)। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। টিটন রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার বাসিন্দা।

তিনি আরো বলেন, 'ধারণা করছি, আন্ডারওয়ার্ল্ডের তার প্রতিপক্ষের লোকেরাই তাকে গুলি করে হত্যা করেছে।' 

এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, 'আমরা ধারণা করছি নিহত ব্যক্তি হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি জামিনে কারাগার থেকে বের হন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।'

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন খান জানান, রাত ৮টার দিকে শহীদ শাহ্ নেওয়াজ ছাত্রাবাসের সামনে কে বা কারা মোটরসাইকেলে এসে টিটনকে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর টিটনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া শিক্ষার্থী মো. মেজবাহ রহমান বলেন, রাত ৮টার দিকে বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহ নেওয়াজ হলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। দুইজন মোটরসাইকেলে করে এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। তখন গুলিবিদ্ধ ব্যক্তি রাস্তায় পড়ে যান। তখন আশপাশের লোকজন মিলে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তারা দুজনেই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিলেন।

ঘটনার পর ডিসি মাসুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'জানা গেছে, মোটরসাইকেলে করে এসে দুইজন ওই ব্যক্তিকে একাধিক গুলি করেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।'

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, ওই ব্যক্তির কপাল ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে।

জামিনে মুক্তি পাওয়ার পর টিটন নিয়মিত আদালতে হাজিরা দেননি। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন যে ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল, টিটন তাদের মধ্যে অন্যতম।

টিটন মূলত ঢাকার রায়েরবাজার ও হাজারীবাগ এলাকার 'শীর্ষ সন্ত্রাসী' হিসেবে পরিচিত। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক (ইমন টিটনের ছোট বোন নীলাকে বিয়ে করেছেন)। মূলত ইমনের দাপটেই তিনি অপরাধ জগতে প্রভাব বিস্তার করেছিলেন। ২০ বছরেরও বেশি সময় কারাবন্দী থাকার পর ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর তিনি জামিন পান। কিন্তু আইনি জটিলতায় কারামুক্তি হয়নি।

Related Topics

টপ নিউজ

নিহত / গুলি / নিউমার্কেট / পুলিশ / ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল / মর্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net