Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
লকডাউনের তৃতীয় দিন: ঢাকায় গ্রেপ্তার ৬২১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2021, 10:00 pm
Last modified: 03 July, 2021, 10:05 pm

Related News

  • চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে স্বাধীনতা বইমেলায় বিক্রিতে মন্দা, প্রকাশকদের খরচও না ওঠার আশঙ্কা 
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

লকডাউনের তৃতীয় দিন: ঢাকায় গ্রেপ্তার ৬২১

বিভিন্ন সড়কে চলতে দেখা গেছে রিকশা ও ব্যক্তিগত যানবাহন।
টিবিএস রিপোর্ট
03 July, 2021, 10:00 pm
Last modified: 03 July, 2021, 10:05 pm
ফাইল ছবি-টিবিএস

দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এরই মাঝে বিনাকারণে বাসা থেকে বের হচ্ছেন রাজধানীর অনেক বাসিন্দা।

লকডাউনের তৃতীয় দিনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান আগের দুইদিনের তুলনায় খানিকটা শিথিল বলে লক্ষ্য করা যায়। ঢাকার বিভিন্ন সড়কে রিকশা ও ব্যক্তিগত যানবাহন চলতে দেখা গেছে; তবে চলেনি কোনো গণপরিবহন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, লকডাউন বিধিভঙ্গ করায় শনিবার রাজধানীর বিভিন্ন রাস্তা থেকে ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৩৪৬ জনকে মোট ১ লাখ টাকার বেশি জরিমানা করা হয়।

লকডাউনের মধ্যে যানবাহন বের করায় সেগুলোর মালিকদের সড়ক পরিবহন আইনের অধীনে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপি।

এদিকে, এদিন লকডাউন বিধিভঙ্গের কারণে চট্টগ্রামে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপি'র তেজগাঁও ডিভিশনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমে বলেন, 'লকডাউন বলবৎ করতে আমরা শহরের রাস্তায় রাস্তায় টহল চালাচ্ছি। লকডাউন বিধি ভাঙার কারণে ১৫২ জনকে গ্রেপ্তার করেছে আমাদের সদস্যরা।'

এদিকে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেছেন, রাজধানীর বিভিন্ন রাস্তায় বিনাকারণে ঘুরে  বেড়ানো বহু লোককে আটক করেছে র‍্যাব। তাদের বেশিরভাগের মুখে মাস্কও ছিল না।

লকডাউন বিধি ভাঙার দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ডিএমপি সূত্রে জানা যায়, লকডাউন বিধিভঙ্গের দায়ে গতকাল শুক্রবার রাজধানীতে ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২০৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া, চলতি লকডাউনের প্রথমদিন, গত বৃহস্পতিবার আটক করা হয় ৯৪১ জনকে। তাদের মধ্যে ৫৫০ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, টিবিএস চট্টগ্রাম অফিস জানিয়েছে, শনিবার লকডাউন বিধিভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছেন ১৭ জন। বন্দর নগরে মানুষের চলাফেলা প্রথম দুদিনের তুলনায় এদিন বেড়েছে। শহরের বিভিন্ন রাস্তায় রিকশা ও ব্যক্তিগত যানবাহন চলতে দেখা গেছে তুলনামূলক বেশি।

এর আগে, গত সপ্তাহে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে দেশজুড়ে ১৪ দিনের কঠোর শাটডাউন আরোপের পরামর্শ দেয় কোভিড-১৯-এর জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

Related Topics

টপ নিউজ

লকডাউন / রাজধানী / চট্টগাম / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে স্বাধীনতা বইমেলায় বিক্রিতে মন্দা, প্রকাশকদের খরচও না ওঠার আশঙ্কা 
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net