Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2026, 05:50 pm
Last modified: 15 April, 2026, 05:58 pm

Related News

  • চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু: অর্থমন্ত্রী
  • ‘জ্বর নেই মানেই সুস্থ নন’: চট্টগ্রামে ডেঙ্গু বাড়ছে, ‘ক্রিটিক্যাল ফেজ’ নিয়ে চিকিৎসকদের সতর্কতা
  • সরকারের বিরুদ্ধে ১.৩৫ লাখ মামলা, পরিচালনায় বছরে খরচ ১,০০০ কোটি টাকা
  • উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

পুলিশ জানায়, ভুক্তভোগীর বোন নাছিমা আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা করেন। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
15 April, 2026, 05:50 pm
Last modified: 15 April, 2026, 05:58 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চুরির অপবাদে আব্দুল শাকুর (৩২) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়ার ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারেরা হলেন— মো. জহির আহম্মদ (৪৮), মো. ওসমান (৩৩), মো. জসিম (৩৭) ও মো. আব্বাস উদ্দিন (৪৩)। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৬ নম্বর পোমরা ইউনিয়নের মালিরহাট বেলাল পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল শাকুর পেশায় মুয়াজ্জিন। চাকরির সন্ধানে তিনি ওই এলাকায় গেলে কিছু মানুষ তার বিরুদ্ধে মসজিদের মাইক, স্পিকার ও ব্যাটারি চুরির অভিযোগ করেন।

বলা হয়, তাদের অভিযোগ শুনে ৩০ থেকে ৩৫ জন মানুষের সংঘবদ্ধ একটি দল তাকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এমনকি লোহার প্লাস দিয়ে নখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি।

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

এ সময় নির্যাতনের ভিডিও ধারণ করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। গত সোমবার 'হাসান ভাই' নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশের পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আরও বলা হয়, ভিডিওতে দেখা যায়, এক যুবককে একটি ভবনের দরজার সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং তাকে ঘিরে স্থানীয় লোকজন দাঁড়িয়ে আছে। এ সময় কয়েকজন তাকে কাঠ ও লাঠি দিয়ে মারধর করছেন। মারধরের শিকার যুবক বারবার নিজেকে নির্দোষ দাবি করে কাকুতি মিনতি করছেন।

ভিডিওতে আরও শোনা যায়, উপস্থিত কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি নখ তুলে ফেলার হুমকিও দেওয়া হয় তাকে।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগীর বোন নাছিমা আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চোর সন্দেহ / যুবককে বেঁধে নির্যাতন / মামলা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু: অর্থমন্ত্রী
  • ‘জ্বর নেই মানেই সুস্থ নন’: চট্টগ্রামে ডেঙ্গু বাড়ছে, ‘ক্রিটিক্যাল ফেজ’ নিয়ে চিকিৎসকদের সতর্কতা
  • সরকারের বিরুদ্ধে ১.৩৫ লাখ মামলা, পরিচালনায় বছরে খরচ ১,০০০ কোটি টাকা
  • উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net