Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মুচলেকা দিয়ে ছাড় পেলেন সেই ৫ টিকটকার

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
25 August, 2021, 02:25 pm
Last modified: 25 August, 2021, 04:28 pm

Related News

  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে
  • যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই
  • পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিজয় দিবস উদযাপন বাংলাদেশের
  • প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইলেন পলক

মুচলেকা দিয়ে ছাড় পেলেন সেই ৫ টিকটকার

"আটককৃতরা শিক্ষার্থী হওয়ায় ও তারা তাদের ভুল বুঝতে পারায় হেডকোয়ার্টার্সের নির্দেশে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অভিভাবকদের জিম্মায় মঙ্গলবার রাতে তাদের হস্তান্তর করেছি আমরা।"
বগুড়া প্রতিনিধি
25 August, 2021, 02:25 pm
Last modified: 25 August, 2021, 04:28 pm

জাতীয় সঙ্গীতের অবমাননা করে বগুড়ায় টিকটক ভিডিও বানানোর অভিযোগে আটক পাঁঁচ ছাত্রকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। 

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় তাদের মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

তারা হলেন, ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে নূরে আলিফ (২২), তিনমাথা এলাকার আব্দুল মালেক ও বাদশা শেখের ছেলে মিসকাত হোসেন (১৯), স্কুল পড়ুয়া এসএসসি পরিক্ষার্থী (১৭), নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ও ভাদুড়ী পাড়া গ্রামের আবদূর রহিম ও আবুল কালাম আজাদের ছেলে আলভি সুজন (২০) ও আরিফ আলী (২০)। 

১৭ বছর বয়সী স্কুল পড়ুয়া এক কিশোর ছাড়া প্রত্যেকে উচ্চ মাধ্যমিক ও বগুড়া শহরের বিভিন্ন কলেজে স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থী। 

এর আগে সোমবার দিবাগত রাতে বগুড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাদের আটক করে৷ 

সদর থানা পুলিশ সূত্র জানায়, শহরের মালতিনগর স্টাফ কোয়াটার প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে কিছু যুবক। ভিডিও পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর নজরে আসলে বগুড়া সদর থানার ওসি সে‌লিম রেজাকে পাঠিয়ে সেই সব যুবকদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়৷ 

বার্তা পেয়ে সদর থানা পুলিশ সোমবার দিবাগত রাতে চার যুবক ও এক কিশোরকে আটক করে৷ পরে তাদের জিজ্ঞাসাবাদে অসৎ কোন উদ্দেশ্য না থাকায় ও আটককৃত সবাই শিক্ষার্থী হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

সদর থানার এসআই জাকির আল আহসান জানান, "তথ্যে প্রযুক্তির সাহায্য জাতীয় সংগীত বিকৃত করা ওই যুবকদের শনাক্ত করে আমরা আটক করেছিলাম৷ পরে জিজ্ঞাসাবাদে শেষে পুলিশ হেডকোয়ার্টাস এর নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।"

বগুড়া সদর থানা ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, "আটককৃতরা শিক্ষার্থী হওয়ায় ও তারা তাদের ভুল বুঝতে পারায় হেডকোয়ার্টার্সের নির্দেশে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অভিভাবকদের জিম্মায় মঙ্গলবার রাতে তাদের হস্তান্তর করেছি আমরা।"

 

Related Topics

টপ নিউজ

টিকটক / জাতীয় সংগীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে
  • যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই
  • পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিজয় দিবস উদযাপন বাংলাদেশের
  • প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইলেন পলক

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net