Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিজয় দিবস উদযাপন বাংলাদেশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 December, 2025, 12:30 pm
Last modified: 16 December, 2025, 02:29 pm

Related News

  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • ‘তিন দিন ধরে একমুঠো ভাতও খাইনি’: বিজয় দিবসেও এক বৃদ্ধের ক্ষুধার সঙ্গে লড়াই
  • বিজয় দিবসে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি
  • প্রধান উপদেষ্টার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ
  • একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিজয় দিবস উদযাপন বাংলাদেশের

ঢাকার শেরেবাংলা নগরের পুরাতন বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
টিবিএস রিপোর্ট
16 December, 2025, 12:30 pm
Last modified: 16 December, 2025, 02:29 pm
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং প্রদর্শনী করছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আজ দুপুর ১২টার দিকে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দেন। এর মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে এই ঐতিহাসিক প্রদর্শনীর আয়োজন করে।

ঢাকার শেরেবাংলা নগরের পুরাতন বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

অনুষ্ঠানের শুরুতে আর্মি এভিয়েশন গ্রুপের তিনটি ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানানো হয়। এরপর বিমানবাহিনী ও নৌবাহিনী তাদের এভিয়েশন সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে অভিবাদন জানায়।

বিজয় দিবস উপলক্ষে ঢাকার বাইরে দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনীর বিমান মহড়ার আয়োজন করা হবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ব্যান্ড শো অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

এছাড়া প্রতিবছরের মতো এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী 'বিজয় মেলা' আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

আজ বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিজয় সদিবসের গানের আসর বসবে। একই সময়ে দেশের ৬৪টি জেলায় স্থানীয় তরুণ শিল্পীরা ঐতিহাসিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

দিবসটি উপলক্ষে দেশের সিনেমা হলগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি বিভিন্ন অডিটোরিয়াম ও উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

সরকারি ও স্বায়ত্তশাসিত জাদুঘরগুলো দিনভর সর্বসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। এছাড়া সারাদেশের সব বিনোদন কেন্দ্রে শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি এবং আহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

এছাড়া দেশের সব হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার ও শিশু বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

Related Topics

টপ নিউজ

প্যারা জাম্পিং / জাতীয় সংগীত / বিজয় দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • ‘তিন দিন ধরে একমুঠো ভাতও খাইনি’: বিজয় দিবসেও এক বৃদ্ধের ক্ষুধার সঙ্গে লড়াই
  • বিজয় দিবসে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি
  • প্রধান উপদেষ্টার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ
  • একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net