Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
মামুনুল গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নিরাপত্তা জোরদার

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
18 April, 2021, 05:45 pm
Last modified: 18 April, 2021, 06:13 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক
  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

মামুনুল গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নিরাপত্তা জোরদার

দুপুর থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
18 April, 2021, 05:45 pm
Last modified: 18 April, 2021, 06:13 pm
ছবি: টিবিএস

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। 

দুপুর থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

রোববার দুপুর তিনটা থেকে জেলা শহরের প্রধান সড়কগুলোতে র‍্যাবের পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

তবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, লকডাউনের জন্যই এই পুলিশি মহড়া। 

পুলিশের মহড়া সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, 'লকডাউন কার্যকরে আমাদের পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চলমান কার্যক্রমেরই অংশ এই মহড়া।' 

যে কেনো অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে বলে সতর্ক করেন তিনি। 

ছবি: টিবিএস

এর আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর গত ৯ এপ্রিল পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্ত কেন্দ্রগুলোতে এলএমজি পোস্ট বসানো হয়।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

২৬-২৮ মার্চ পর্যন্ত হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া ৫৫টি মামলায় রোববার সকাল পর্যন্ত ২৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৭ মার্চ সদর উপজেলার নন্দনপুরে হেফাজতের বিক্ষোভ চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্য ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ২৫ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে  ২৫ জন আহত হয়েছেন, মারা গেছেন অন্তত পাঁচ জন।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভ করছিলেন তারা। 

ছবি: টিবিএস

ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য জেলায় মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের ভূমিকার প্রতিবাদে পর দিন হেফাজতের দেশব্যাপী ভোর-সন্ধ্যা হরতাল চলাকালীন সময়  হেফাজতের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভূমি অফিস সহ তিনটি ভবনে আগুন ধরিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরের তালশহর রেল স্টেশনে একটি চাট্টগ্রামগামী ট্রেনে হামলা চালায় তারা। 

এছাড়াও হেফাজত সমর্থকরা সদর উপজেলার জেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, পুলিশ লাইনস, ভূমি অফিস, আলাউদ্দিন সংগীত একাডেমী, এবং ফুয়ের্তলা বাস স্ট্যান্ড সহ বেশ কয়েকটি বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে হামলা চালিয়ে কয়েকজন সাংবাদিককে আটকে রাখার ঘটনা ঘটায় হেফাজত সমর্থকরা। 
 
Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / হেফাজত / নিরাপত্তা জোরদার / লকডাউন / মামুনুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক
  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net