Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
মহেশখালীর সাত্তার হত্যা: ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
13 August, 2020, 07:25 pm
Last modified: 13 August, 2020, 07:26 pm

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

মহেশখালীর সাত্তার হত্যা: ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ

তবে সাত্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চার বছর আগে পুলিশের পক্ষে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে দায়েরকৃত মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে।
কক্সবাজার প্রতিনিধি
13 August, 2020, 07:25 pm
Last modified: 13 August, 2020, 07:26 pm
টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। ফাইল ফটো

কক্সবাজারের মহেশখালীতে 'বন্দুকযুদ্ধে' আবদুস সাত্তার নিহতের ঘটনায় মহেশখালী থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ ২৯ জনের বিরুদ্ধে বুধবার দায়েরকৃত অভিযোগটি খারিজ করে দিয়েছেন আদালত। 

অভিযোগ শুনানীর পর দীর্ঘ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার দুপুরে মহেশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন অভিযোগটি খারিজ করেন।

তবে সাত্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চার বছর আগে পুলিশের পক্ষে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে দায়েরকৃত মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। চাঞ্চল্যকর মামলাটি এএসপি মর্যাদার একজন সিআইডি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন বিচারক। এমনটি জানিয়েছেন বাদির আইনজীবী মো. শহিদুল ইসলাম।

এর আগে বুধবার ওসি প্রদীপ ও পুলিশের পাঁচ সদস্যসহ ২৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন নিহত আবদুল সাত্তারের স্ত্রী হামিদা আক্তার (৪০)।  

অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম বলেন, 'আবদুস সাত্তার হত্যায় দায়ের করা ফৌজদারি দরখাস্তটি আমলে নিতে অপারগতা জানিয়েছেন বিচারিক হাকিম আদালতের বিচারক আব্বাস উদ্দিন। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে দায়েরকৃত রিট অনিস্পত্তি অবস্থায় রয়েছে।'

বুধবার হামিদা আক্তারের দায়েরকৃত ফৌজদারি দরখাস্তে মহেশখালীর ফেরদৌস বাহিনীর প্রধান ফেরদৌস, থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ, এসআই হারুনুর রশীদ, এসআই ইমাম হোসেন, এএসআই মনিরুল ইসলাম, এএসআই শাহেদুল ইসলাম ও এএসআই আজিম উদ্দিনসহ ২৯ জনকে আসামি করা হয়েছিল।

হামিদা আক্তার জানান, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ফেরদৌস বাহিনীর সহায়তায় হোয়ানকের লম্বাশিয়া এলাকায় তার স্বামী হোয়ানক পূর্ব মাঝেরপাড়ার মৃত নুরুচ্ছফার ছেলে আবদুস সাত্তারকে হত্যা করা হয়।

তিনি আরও জানান, ওই সময় এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় উচ্চ আদালতের শরণাপন্ন হন। রিট পিটিশন নং-৭৭৯৩/১৭ মূলে 'ট্রিট ফর এফআইআর' হিসেবে গণ্য করতে আদেশ দেন বিচারক। সেই আদেশের আলোকে তিনি একই বছরের ১৭ জুলাই কক্সবাজারের পুলিশ সুপারকে লিখিত দরখাস্ত দেন। কিন্তু পুলিশ আবেদন আমলে না নিয়ে উচ্চ আদালতের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন। 

আদালত আগের আদেশ বাতিল করে পুনরায় শুনানীর কথা বলেন। কিন্তু আর এগুনো হয়নি। প্রতিপক্ষ থেকে মোটা অংকের টাকা নিয়ে তার স্বামীকে উঠিয়ে নিয়ে ঠাণ্ডা মাথায় ওসি প্রদীপ সিন্ডিকেট হত্যা করে বলে দাবি তার।

হামিদা আক্তার বলেন, 'আমি চরমভাবে হতাশ হয়েছি। স্বামীর মৃত্যুর পর অর্ধাহার-অনাহারে দিন কাটছে। উচ্চ আদালতে যাওয়া অনেক টাকার বিষয়, তাই যেতে পারছি না। সিনহা হত্যায় ওসি প্রদীপ কারাগারে থাকায় আশা করছিলাম নিম্ন আদালতে আমার স্বামী হত্যার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে বিচারের পথে হাটতে পারব। কিন্তু আমার আশায় গুড়েবালি হলো। যদি সুযোগ হয়, উচ্চ আদালতে যাব। না পারলে আল্লাহর ওপর ভরসা করে স্বামী হত্যার বিচারের অপেক্ষা করতে হবে।'

অপর দিকে পুলিশের দাবি, নিহত আব্দুস সাত্তার অস্ত্র ব্যবসায়ী ছিলেন। তাই বন্দুকযুদ্ধে তার মৃত্যুর পর পরিবারের দায়ের করা এজাহারটি থানায় মামলা হিসেবে নিতে অস্বীকৃতি জানিয়েছিল থানা পুলিশ।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / ওসি প্রদীপ কুমার দাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net