Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বিশেষ বাক্সের অভাবে করোনার নমুনা পাঠানো যাচ্ছে না 

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
29 June, 2020, 04:50 pm
Last modified: 29 June, 2020, 06:41 pm

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

বিশেষ বাক্সের অভাবে করোনার নমুনা পাঠানো যাচ্ছে না 

বিশেষ এই বাক্সগুলোতে করোনাভাইরাসের নমুনা চার থেকে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে সংরক্ষণ করা যায়।
পাবনা প্রতিনিধি
29 June, 2020, 04:50 pm
Last modified: 29 June, 2020, 06:41 pm

পাবনার ঈশ্বরদীতে বিশেষ বাক্সের অভাবে করোনাভাইরাস পরীক্ষার জন্য সংগ্রহ করা ৬০০টি নমুনা ল্যাবে পাঠাতে পারছে না উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আগের পাঠানো নমুনার বিশেষ বাক্সগুলো ফেরত না আসায় এমন জটিলতা তৈরি হয়েছে। তবে এ সমস্যা সাময়িক; দ্রুতই এর সমাধান হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বিশেষ এই বাক্সের বৈশিষ্ট হলো বাক্সগুলোতে করোনাভাইরাসের নমুনা চার থেকে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে সংরক্ষণ করা যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান জানান, ঈশ্বরদীতে বরাদ্দকৃত নমুনা সংগ্রহের কিট জুন মাসের ১১ তারিখের মধ্যে শেষ হয়ে যায়। ১৭ জুন থেকে রূপপুর পারমাণবিক প্রকল্পে কাজ করা বিভিন্ন কোম্পানির সরবরাহ করা কিট আর অ্যাম্পুল দিয়ে নমুনা সংগ্রহ শুরু হয়।

তিনি বলেন, জুনের ২৫ তারিখ পর্যন্ত সংগ্রহ করা ৬০০ নমুনার অধিকাংশই রূপপুর প্রকল্পে কাজ করা শ্রমিক-কর্মচারীদের। সংগ্রহ করা নমুনা ল্যাবে পাঠাতে প্রয়োজন 'বিশেষ বক্স'। আগের পাঠানো বাক্সগুলো ল্যাব থেকে ফেরত না আসায় নতুন সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য রাজশাহী বা ঢাকার ল্যাবে পাঠানো যাচ্ছে না।

'এমন অবস্থায় সংগৃহীত ৬০০ নমুনা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রিজিং করা হয়েছে। বিপুল পরিমাণ নমুনা জমে যাওয়ায় এবং কিট ও অ্যাম্পুল সংকটে নমুনা সংগ্রহ সীমিত করা হয়েছে,' যোগ করেন তিনি।

যদিও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত একমাসে ঈশ্বরদী উপজেলায় প্রায় ১৩০০ নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৭০০ নমুনা রাজশাহী এবং বাকিগুলো ঢাকায় পাঠানো হয়েছে; যার অধিকাংশের ফলাফল এসেছে। তবে ২৫ জুনের পর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নতুন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে না।

পাবনা সিভিল সার্জন ডা. মেহেদি ইকবাল জানান, নমুনা পরীক্ষার জন্য ল্যাবে অতিরিক্ত চাপ থাকায় সময়মতো সব নমুনা পরীক্ষার রিপোর্ট আসছে না। সে কারণেই এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে সমস্যাটি সাময়িক। এরই মধ্যে সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে।

দ্রুত এ সমস্যা সমাধান করা হবে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস / পাবনা / নমুনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net