Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
বরাদ্দের চাল নিয়েও বিতরণ করলেন না চেয়ারম্যান

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
10 April, 2020, 09:10 pm
Last modified: 10 April, 2020, 09:16 pm

Related News

  • সাতক্ষীরায় অসময়ের তরমুজ চাষে বাজিমাত, এক বিঘায় দেড় লাখ টাকা লাভের দাবি
  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?

বরাদ্দের চাল নিয়েও বিতরণ করলেন না চেয়ারম্যান

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান বরাদ্ধকৃত চাল শুরুতে বিতরণ করেননি। স্থানীয় গ্রামবাসীর অভিযোগের পর ইউএনও'র নির্দেশে চালগুলো ইউপি সদস্যদের কাছে হস্তান্তর করেন তিনি।
সাতক্ষীরা প্রতিনিধি
10 April, 2020, 09:10 pm
Last modified: 10 April, 2020, 09:16 pm
ছবিটি প্রতীকী

করোনাভাইরাস পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন খেঁটে খাওয়া দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। এসব অসহায় মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে বরাদ্দ দিয়েছে সরকার। 

তবে অসহায় মানুষদের মাঝে সরকারি সেই খাদ্যসমগ্রী বিতরণই করলেন না সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান।

স্থানীয় গ্রামবাসীর অভিযোগের পর ঘটনাটি বৃহস্পতিবার রাতে দৃষ্টিতে আসে তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের। তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান মতিয়ার রহমানকে চাল বিতরণের জন্য নির্দেশনাও দেওয়া হয়। এরপর শুক্রবার ভোররাতে ইউপি সদস্যদের কাছে ত্রাণের চালগুলো হস্তান্তর করেন চেয়ারম্যান।

স্থানীয় অসহায় বাসিন্দাদের অভিযোগ, চেয়ারম্যান মতিয়ার রহমান সরকারের ত্রাণের সহযোগিতা পেয়েও সেগুলো অসহায় মানুষদের মাঝে বিতর ণকরেননি। এদিকে, খেটে খাওয়া মানুষগুলোর সীমাহীন দুর্দিন চলছে।

তবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে জানিয়ে সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, 'আমি আগে ৫০০ কেজি চাল পেয়েছিলাম, সেগুলো ১০০ পরিবারের মাঝে বিতরণ করেছি। এরপর গত ৭ এপ্রিল দুই টন এবং ৮ এপ্রিল এক টন চাল পেয়েছি। সেগুলো আজ (শুক্রবার) সকালেই উনিয়নের ৩০০ ভ্যানচালকদের মাঝে বিতরণ করা হয়েছে।'

জানা গেছে, শুক্রবার ভোররাতে ইউনিয়ন পরিষদের ৯ সদস্য ও সংরক্ষিত তিন নারী সদস্যের মধ্যে তিন টন চাল বিতরণ করা হয়। প্রত্যেকটি ওয়ার্ডে ২০-২৯ জন ভ্যানচালকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিতোষ জানান, শুক্রবার ভোররাতে আমরা ইউপি সদস্যরা খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষদের মাঝে বিতরণ শুরু করেছি।

আরও আগে বিতরণের কথা থাকলেও করা হয়নি কেন- জানতে চাইলে তিনি বলেন, 'চেয়ারম্যান দেয়নি, তাই আমরা বিলি করতে পারিনি।'

চেয়ারম্যান মতিয়ার রহমান উত্তরে বলেন, 'আমি দুইদিন আগে পেয়েছি। যার কারণে বিতরণে দেরি হয়েছে।'

তবে চেয়ারম্যান মিথ্যে বলছেন জানিয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, দুই টন চাল চেয়ারম্যান পেয়েছেন গত দুই তারিখে। তার আগে পেয়েছেন ৫০০ কেজি চাল। তিনি এতদিন সেগুলো বিতরণ করেননি। এখন মিথ্যে বলছেন।

তিনি আরও বলেন, অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ না করায় চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। এছাড়া সরেজমিনে গিয়েও বিতরণের সার্বিক কার্যক্রম মনিটরিং করেছি।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / ত্রাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • সাতক্ষীরায় অসময়ের তরমুজ চাষে বাজিমাত, এক বিঘায় দেড় লাখ টাকা লাভের দাবি
  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net