Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত অন্তত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
30 June, 2025, 02:35 pm
Last modified: 30 June, 2025, 02:38 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • রাতের আঁধারে প্রেসক্লাবের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদ করায় সাংবাদিকের হাত ভাঙার অভিযোগ
  • শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত অন্তত ১০

আহতদের মধ্যে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান এবং দৈনিক ঢাকার ডাক-এর প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু গুরুতর আঘাত পেয়েছেন।
টিবিএস রিপোর্ট 
30 June, 2025, 02:35 pm
Last modified: 30 June, 2025, 02:38 pm
ছবি: টিবিএস

সাতক্ষীরা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের গেটে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান এবং দৈনিক ঢাকার ডাক-এর প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মাথা ফেটে গেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, 'আমরা প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এতে দুইজনের মাথা ফেটে যায়, অনেকেই কমবেশি আহত হন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রেসক্লাব দখলে থাকা একটি বাহিনীর নেতৃত্বে এ হামলা হয়েছে।'

তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ১০টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রেসক্লাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক। তিনি বলেন, 'আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি।'

প্রসঙ্গত, সাতক্ষীরা প্রেসক্লাবকে ঘিরে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত ৫ আগস্ট আবু সাঈদ ও আব্দুল বারীকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে আরেকটি কমিটিতে আবুল কাশেম সভাপতি এবং আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। এ নিয়েই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / প্রেসক্লাব / হামলা / আহত / সাংবাদিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • রাতের আঁধারে প্রেসক্লাবের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদ করায় সাংবাদিকের হাত ভাঙার অভিযোগ
  • শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net