Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
নতুন ভিডিওতে দেখা গেল রক্তাক্ত রিফাতকে মিন্নিই নিয়ে গেলেন হাসপাতালে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2019, 02:05 pm
Last modified: 16 September, 2019, 04:41 pm

Related News

  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি
  • বরগুনায় ধর্ষণের শিকার শিশু, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি-এসপিকে নির্দেশ

নতুন ভিডিওতে দেখা গেল রক্তাক্ত রিফাতকে মিন্নিই নিয়ে গেলেন হাসপাতালে

বরগুনা জেনারেল হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষের একটি ও বরগুনা জেলা পুলিশের একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে এই ভিডিও কোন ক্যামেরার ধারণ করা হয়েছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি...
টিবিএস রিপোর্ট
16 September, 2019, 02:05 pm
Last modified: 16 September, 2019, 04:41 pm
নতুন ভিডিওতে দেখা গেল, মিন্নিই রিফাতকে নিয়ে এলেন হাসপাতালে (ছবি: ভিডিও থেকে)

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের সামনের একটি সিসি ক্যামেরায় রেকর্ডকৃত হয় ভিডিওটি। 

তাতে দেখা যায়, ২৬ জুন সকাল ১০টা ২১ মিনিটে মিন্নি একাই একটি রিক্সায় গুরুতর আহত ও অচেতন রিফাতকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এরপর রিফাতকে রিক্সা থেকে নামিয়ে স্ট্রেচারে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়। মিন্নিও ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে ভেতরে ঢুকে যান। 

এরপর ১০ টা ৪৪ মিনিটে অক্সিজেন ও দুটি স্যালাইন লাগানো রিফাতকে স্ট্রেচারে হাসপাতালের সামনে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে তোলা হয়। 

১০ টা ৪৯ মিনিটে অ্যাম্বুলেন্সটি বরগুনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গন ছেড়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা জেনারেল হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষের একটি ও বরগুনা জেলা পুলিশের একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে এই ভিডিও কোন ক্যামেরার ধারণ করা হয়েছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে রিফাত শরীফ হত্যাকাণ্ডে অভিযুক্ত মিন্নি জামিন পেয়ে এখন বরগুনার মাইঠা এলাকার বাবার বাসায় রয়েছেন। তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর নতুন ভিডিও সম্পর্কে বলেন, “হাসপাতালের সামনের ভিডিও জোগাড় করে কয়েকজন সংবাদকর্মীকে আমিই দিয়েছি। মিন্নি যে রিফাত শরীফকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছে, তা কলেজের সামনের এবং হাসপাতাল প্রাঙ্গনের ভিডিও দুটি থেকে সুষ্পষ্টভাবে প্রমাণিত। আমার মেয়ে রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।”

কিশোর আরও মনে করেন, মিন্নির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই কলেজের সামনের ভিডিওটি প্রকাশ করা হয়েছে, কিন্তু হাসপাতালের সামনের ভিডিওটি গোপন করার চেষ্টা হয়েছিল।

শেষ পর্যন্ত তারা তা পারেনি বলে স্বস্তি প্রকাশ করেন কিশোর।

গুরুতর আহত রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র টেকনিশিয়ান সুভাষ চন্দ্র। তিনি জানালেন, “রিফাত শরীফকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। ধারালো অস্ত্রের আঘাতে রিফাতের অবস্থা খুব খারাপ ছিল। বিশেষ করে তার বাম পাশের ফুসফুস দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এ কারণে সব ব্যবস্থা করেও তার জীবন সংশয় হতে পারে ভেবে চিকিৎসকের পরামর্শে তাকে রক্ত দেওয়া হয়নি। বরং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত উন্নত চিকিৎসা দিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

এ বছরের অন্যতম আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডটি ঘটেছিল ২৬ জুন। সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় বাইশ বছরের এই তরুণকে। এ সময় তার স্ত্রী বরগুনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি তাকে রক্ষার প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু সন্ত্রাসীরা রিফাতকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। 

সেদিনই বেলা তিনটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়। 

জনবহুল এলাকায় এমন নৃশংস হামলার ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন সারাদেশে বিষয়টি নিয়ে ক্ষোভের ঝড় ওঠে।

 

Related Topics

টপ নিউজ

রিফাত হত্যা / আয়শা সিদ্দিকা মিন্নি / রিফাত শরীফ / বরগুনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি
  • বরগুনায় ধর্ষণের শিকার শিশু, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি-এসপিকে নির্দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net