Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
দেড় মাসেও সরকারি ত্রাণ পাননি, খুলনায় মোটর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
06 May, 2020, 08:30 pm
Last modified: 06 May, 2020, 08:35 pm

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল

দেড় মাসেও সরকারি ত্রাণ পাননি, খুলনায় মোটর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দুপুরে খুলনা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শতাধিক নারী-পুরুষ নগরীতে বিক্ষোভ করে।
খুলনা প্রতিনিধি
06 May, 2020, 08:30 pm
Last modified: 06 May, 2020, 08:35 pm

খুলনায় ত্রাণের দাবিতে পৃথক বিক্ষোভ করেছে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মোটর শ্রমিকরা। 

বুধবার দুপুরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) শতাধিক নারী-পুরুষ নগরীতে বিক্ষোভ করে। তারা খুলনা প্রেসক্লাবের সামনে এসে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন।

২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পারভীন আক্তার, জাহানারা বেগম ও শান্তা বেগমসহ অন্যরা অভিযোগ করেন, করোনার কারণে তারা কর্মহীন হয়ে পড়েছেন। প্রথম দিকে কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন সামান্য কিছু খাদ্য সামগ্রী দেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই তারা জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করতে চান। কিন্তু কাউন্সিলরের লোকজন বাধা ও হুমকি দিচ্ছে। তাই তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।

তবে, স্থানীয় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন অভিযোগ অস্বীকার করে বলেন, ২১ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে সরকারি ও ব্যক্তিগতভাবে ৫ হাজার ২০০ পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। দ্বিতীয় বার সহযোগিতা পেয়েছেন আরো ২১৯ জন। এ চক্র ত্রাণ নিয়ে 'বাণিজ্য করার' চেষ্টা করছে। সেটি বাধা দেয়ায় কিছু বহিরাগত ব্যক্তি পরিবেশ নষ্ট করছে।

তিনি বলেন, শান্তা ও মনির নামে দুই ব্যক্তি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ত্রাণ দেয়ার কথা বলে টাকা আদায় করছে। সেটি বাধা দেয়া দেয়ায় বহিরগত মানুষ নিয়ে তারা বিশৃঙ্খলা করছে। বিষয়টি পুলিশকে জানানো হবে। আমি আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে আছি।

এদিকে ত্রাণের দাবিতে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত করোনায় কর্মহীন হয়ে পড়া মোটর শ্রমিক ইউনিয়ন (১১১৪) খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাস স্ট্যান্ড অবরোধ করে অবরোধ বিক্ষোভ করে।

এ সময় ফুলতলা শাখা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদ মুরাদ পিন্টু ও সাধারণ সম্পাদক সনজিৎ বসুসহ অন্যান্য নেতারা অভিযোগ করে বলেন, করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় দেড় মাস ধরে কর্মহীন হয়ে আছে  ফুলতলা এলাকার বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, থ্রি-হুইলার,  ইজিবাইকের সহস্রাধিক শ্রমিক। ফলে এসব অসহায় মোটর শ্রমিক পরিবার অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে।

তারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সরকারি ত্রাণ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় শ্রমিকদের পরিচয়পত্র, নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিলেও আজ পর্যন্ত তাদের কোনো ত্রাণ বা খাদ্য সহায়তা দেয়নি।

অবরোধকালে তারা হুমকি দিয়ে বলেন, অবিলম্বে সরকারি ত্রাণ সহায়তা না পেলে পরিবার-পরিজন নিয়ে আমরণ সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হবে।

অবরোধ চলাকালে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন সুলতানা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এসে ত্রাণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। 
 
Related Topics

টপ নিউজ

খুলনা / ত্রাণের দাবিতে বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net