Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
দেশে করোনা আক্রান্তদের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2020, 11:25 am
Last modified: 13 March, 2020, 03:10 pm

Related News

  • মৌসুম ছাড়াই ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, ভোলায় প্রথমবার সংক্রমণ শনাক্ত: আইইডিসিআর
  • অসময়ে নিপাহ ভাইরাস শনাক্ত, গত বছর আক্রান্ত ৪ জনেরই মৃত্যু: আইইডিসিআর
  • দেশের ৪১% আইসিইউ রোগী অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না: আইইডিসিআর
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের

দেশে করোনা আক্রান্তদের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

উপসর্গ আছে এমন ১৮৭ জনের পরীক্ষা করে আগের তিনজন বাদে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের পরীক্ষা করা হলে প্রত্যেকের ফলাফল নেগেটিভ এসেছে।
টিবিএস রিপোর্ট
13 March, 2020, 11:25 am
Last modified: 13 March, 2020, 03:10 pm

বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিনজনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আরেকজন সম্পূর্ণ সুস্থ তবে তার বাড়িতে কয়েকজন সেলফ কোয়ারেন্টাইনে থাকায় তিনি স্বেচ্ছায় হাসপাতালে আছেন। 

এছাড়া বাকি একজনের এখনও করোনা ভাইরাস নেগেটিভ আসেনি। 

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী দুইবার পরীক্ষা করতে হয়। সেক্ষেত্রে তাদের পরীক্ষার ফলাফল যদি নেগেটিভ পাওয়া যায় তবে তাদের সুস্থ বলা হয়ে থাকে। 

যে দুইজন আমাদের এখানে সুস্থ হয়েছেন তাদের দুইজনেরই সেই দুইটি পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা এখন আর করোনাভাইরাস আক্রান্ত নন। তাদের দুইজনের একজন ইতোমধ্যেই বাড়ি ফিরে গেছেন। অপরজন এখনও স্বেচ্ছায় হাসপাতালে আছেন কারণ তার বাড়িতে কয়েকজন সেলফ কোয়ারেন্টাইনে আছেন। 

আরেকজন করোনাভাইরাস আক্রান্তের এখনো পরীক্ষা বাকি আছে। তাই তাকে এখনো করোনাভাইরাস মুক্ত বলা যাচ্ছে না। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ জনের। এ নিয়ে মোট ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বাংলাদেশে। তবে তাদের কারো শরীরে করোনা ধরা পড়েনি।

বাংলাদেশে নতুন করে আর কোনো করোনা রোগী ধরা পড়েনি। সংবাদ সম্মেলনে আক্রান্ত দেশগুলো থেকে আসলে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হয়েছে। এটি মেনে চলতে পরিবার ও প্রতিবেশী এবং বন্ধুদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। 

এটি মেনে না চললে সরকার দেশের বিদ্যমান আইনে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 

আইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীনের পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে। বাংলাদেশে যার্ মধ্যপ্রাচ্যে কাজ করেন তাদের জানাচ্ছি, সৌদি আরবে যাওয়ার জন্য কোন স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই। সৌদি অ্যাম্বাসি জানিয়েছে, যারা সৌদি আরবে যাবে তারা যেন সরাসরি ফ্লাইটে যায়। ট্রান্সজিট আছে এমন ফ্লাইটে না যায়। 

মধ্যপ্রাচের অন্যান্য দেশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ওয়ার্ক পারমিট ও ভিসার মেয়াদ বাড়াবে। তাই আমাদের যেসব শ্রমিক মধ্যপ্রাচে্য কাজ করে তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বয়স্ক বা দীঘমেয়াদী অসুস্থতায় ভুগবেন তাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। 

বিদেশ ফেরতদের ১৪দিন ঘরে থাকার আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা / জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান / আইইডিসিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • মৌসুম ছাড়াই ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, ভোলায় প্রথমবার সংক্রমণ শনাক্ত: আইইডিসিআর
  • অসময়ে নিপাহ ভাইরাস শনাক্ত, গত বছর আক্রান্ত ৪ জনেরই মৃত্যু: আইইডিসিআর
  • দেশের ৪১% আইসিইউ রোগী অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না: আইইডিসিআর
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net