Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
দুর্নীতি সূচকে ২ ধাপ পেছাল বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2021, 01:15 pm
Last modified: 28 January, 2021, 01:17 pm

Related News

  • ‘স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতে’ নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে: টিআইবি
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • এক ধাপ অবনতি, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • সাংবাদিকদের তুলে নেওয়া গণমাধ্যমের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টির দৃষ্টান্ত: টিআইবি
  • ৩৩.৮ শতাংশ প্রার্থীই নির্বাচনি ব্যয়সীমা অতিক্রম করেছেন: টিআইবি; গড় ব্যয় ১.১৯ কোটি টাকা

দুর্নীতি সূচকে ২ ধাপ পেছাল বাংলাদেশ

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। এ অঞ্চলে দুর্নীতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শুধু আফগানিস্তান।
টিবিএস রিপোর্ট
28 January, 2021, 01:15 pm
Last modified: 28 January, 2021, 01:17 pm
ছবিটি প্রতীকী

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গ্লোবাল করাপশন পারসেপশনস ইনডেক্স (সিপিআই বা দূর্নীতি ধারণা সূচক) ২০২০-এ আগের বছরের অবস্থানের চেয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল কনফারেন্সে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। এ অঞ্চলে দুর্নীতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শুধু আফগানিস্তান।

করোনা অতিমারিকালীন দুর্নীতি ও সাম্প্রতিক আর্থিক খাতের বড় বড় দুর্নীতি আলোচনার আসার কারণেও দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনমন হতে পারে বলে মনে করেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

একই সাথে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপি, টাকা লোপাট ও দুর্নীতির লাগাম টানতে মোটামুটি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মনে করেন তিনি।

২০১৮ ও ২০১৯-এর মতো এবারও বাংলাদেশের স্কোর ১০০-তে ২৬।

তালিকায় সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী ১৮০ দেশের মধ্যে বাংলাদেশ ১২তম অবস্থানে রয়েছে যা সিপিআই ২০১৯-এর তুলনায় ২ ধাপ পিছিয়েছে এবং সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী ১৪৬তম, যা গত বছরের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

Related Topics

টপ নিউজ

দূর্নীতি ধারণা সূচক / ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ‘স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতে’ নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে: টিআইবি
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • এক ধাপ অবনতি, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • সাংবাদিকদের তুলে নেওয়া গণমাধ্যমের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টির দৃষ্টান্ত: টিআইবি
  • ৩৩.৮ শতাংশ প্রার্থীই নির্বাচনি ব্যয়সীমা অতিক্রম করেছেন: টিআইবি; গড় ব্যয় ১.১৯ কোটি টাকা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net