Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
দিনাজপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১০০ জনের নামে মামলা

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধি
26 March, 2020, 03:10 pm
Last modified: 26 March, 2020, 04:46 pm

Related News

  • বাংলাদেশের পাট রপ্তানি নিষেধাজ্ঞায় সংকটে ভারতের পাটকল, পাল্টা বীজ রপ্তানি বন্ধের সুপারিশ
  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • পিপিপি ভিত্তিতে জরাজীর্ণ দিনাজপুর ও দারোয়ানী টেক্সটাইল মিলস ফের চালুর উদ্যোগ সরকারের
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে

দিনাজপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১০০ জনের নামে মামলা

বিশৃঙ্খলা সৃষ্টি, ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় ১২ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও এক হাজার থেকে ১১শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন বিরল থানার এস আই আবদুল কাদের।
দিনাজপুর প্রতিনিধি
26 March, 2020, 03:10 pm
Last modified: 26 March, 2020, 04:46 pm

দিনাজপুরের বিরলে রুপালী বাংলা জুট মিলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১১০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ ছাড়া এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

গত বুধবার রাতে বিরল উপজেলার হুসনা এলাকায় রুপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও ভাংচুরের সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে একজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব।

ওসি জানান, ওই দিন রাতে রুপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। বিশৃঙ্খলা সৃষ্টি, ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় ১২ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও এক হাজার থেকে ১১শ' জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন বিরল থানার এস আই আবদুল কাদের।

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত থাকা সবার পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জোগাড় করা হচ্ছে। তবে নিহত কিংবা শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। একটি ইউডি মামলা করে নিহত শ্রমিকের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এদিকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলিবর্ষন ও একজন নিহতের ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশের ডিএসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমাকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকী দু'জন সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাফিজুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র ওসি এটিএম গোলাম রসুল।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলাম ও সদস্য রয়েছেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান।

দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, জুট মিলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন, এরপরেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Topics

টপ নিউজ

শ্রমিক-পুলিশ সংঘর্ষ / দিনাজপুর / পাটকল / রূপালি জুট মিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • বাংলাদেশের পাট রপ্তানি নিষেধাজ্ঞায় সংকটে ভারতের পাটকল, পাল্টা বীজ রপ্তানি বন্ধের সুপারিশ
  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • পিপিপি ভিত্তিতে জরাজীর্ণ দিনাজপুর ও দারোয়ানী টেক্সটাইল মিলস ফের চালুর উদ্যোগ সরকারের
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net