Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
চিকিৎসক খুনের প্রধান হোতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
23 October, 2019, 01:05 pm
Last modified: 23 October, 2019, 01:13 pm

Related News

  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • দাম বাড়লেও চাহিদামতো তেল পাচ্ছে না পাম্প, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি
  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের

চিকিৎসক খুনের প্রধান হোতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

চিকিৎসক শাহ আলম বৃহস্পতিবার রাতে কর্মস্থল সীতাকুণ্ড থেকে নগরীর চান্দগাঁও এলাকার বাসায় ফিরতে একটি লেগুনায় উঠেন। গাড়িটিতে আগে থেকেই দুই ছিনতাইকারী ছিল...
ইউএনবি রিপোর্ট
23 October, 2019, 01:05 pm
Last modified: 23 October, 2019, 01:13 pm
নিহত চিকিৎসক ডা. মো. শাহ আলম (ফাইল ছবি)

চট্টগ্রামের সীতাকুণ্ডে চিকিৎসক শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন ওরফে কালু (২৬) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
 
র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, চিকিৎসক শাহ আলম হত্যায় জড়িত সন্দেহে র‌্যাব মঙ্গলবার লেগুনা চালক ওমর ফারুককে (১৯) আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত কালুকে আটকের জন্য র‌্যাব বাঁশবাড়িয়ায় অভিযানে যায়। তাদের উপস্থিতি দেখে কালু ও তার সহযোগীরা গুলি চালালে আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি করে। তখন ডাকাত দল পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে কালুর গুলিবিদ্ধ লাশ এবং অস্ত্র পাওয়া যায়।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ জানান, চিকিৎসক শাহ আলম বৃহস্পতিবার রাতে কর্মস্থল সীতাকুণ্ড থেকে নগরীর চান্দগাঁও এলাকার বাসায় ফিরতে একটি লেগুনায় উঠেন। গাড়িটিতে আগে থেকেই দুই ছিনতাইকারী ছিল। তারা রয়েল গেট এলাকায় পৌঁছে শাহ আলমের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় শাহ আলম বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ রাস্তায় ফেলে দেয়।

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ছোট কুমিরার আজিজুল হকের ছেলে শাহ আলম দীর্ঘ ৩০ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। চলতি বছরের ১৭ জানুয়ারি তিনি নিজ গ্রামে শিশুদের জন্য ‘চাইল্ড কেয়ার’ নামে একটি ক্লিনিক চালু করেন।

Related Topics

টপ নিউজ

চিকিৎসক খুন / চট্টগ্রাম / বন্দুকযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • দাম বাড়লেও চাহিদামতো তেল পাচ্ছে না পাম্প, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি
  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net