Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
খাতুনগঞ্জে পেঁয়াজ সংকট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2019, 09:35 pm
Last modified: 14 November, 2019, 09:41 pm

Related News

  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • সরবরাহ সংকটে খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

খাতুনগঞ্জে পেঁয়াজ সংকট

খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি দরে মানভেদে গড়ে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে
টিবিএস রিপোর্ট
14 November, 2019, 09:35 pm
Last modified: 14 November, 2019, 09:41 pm
ছবি: ইউএনবি

দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জ-চাক্তাইয়ে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ মানভেদে গড়ে ১৪০ থেকে ১৬০ টাকা ধরে বিক্রি হচ্ছে। এর মধ্যে মিয়ানমারের পেঁয়াজ রয়েছে বেশি। এ ছাড়া কিছু মিশর থেকে আমদানি করা পেঁয়াজও বাজার দেখা গেছে।

আড়তদাররা জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পর থেকে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। ধীরে ধীরে পেঁয়াজের সংকট বাড়ছে।

খাতুনগঞ্জের গ্রামীণ বাণিজ্যালয়ের স্বত্ত্বাধিকারী বালাই কুমার পোদ্দার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “ভারত রপ্তানি বন্ধের পর যা পেঁয়াজ আমদানি হচ্ছে তা চাহিদার তুলনায় খুবই কম। আমরা বিক্রির জন্য পেঁয়াজ পাচ্ছি না।”

খুচরা পণ্যের বাজারের পেয়াঁজের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন খাতুনগঞ্জ হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস। 

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “সাধারণত প্রতিদিন ২০০ থেকে ২৫০টি পেঁয়াজের গাড়ি বাজারে ঢুকে। ভারত থেকে আমদানি বন্ধের পর সেটি কয়েকগুণ কমে গেছে। বৃহস্পতিবার মাত্র ১৫ থেকে ২০টি গাড়ি বাজারে ঢুকেছে।”

তিনি আরও বলেন, “ভারত রপ্তানি বন্ধের পর বিকল্প হিসেবে মিয়ানমার, মিশর থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয় ব্যবসায়ীরা। কিন্তু সেটি পর্যাপ্ত নয়। ধীরে ধীরে পেঁয়াজের সংকট আরও বাড়ছে। ভারত রপ্তানি নিষেধাজ্ঞা না তুললে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই।”

উল্লেখ্য, খাতুনগঞ্জ-চাক্তাইয়ে প্রতিদিন প্রায় আড়াই লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এখানকার অর্ধশতাধিক প্রতিষ্ঠান বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে। এ বাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা পাইকারি ধরে পেঁয়াজ ক্রয় করে।

Related Topics

টপ নিউজ

খাতুনগঞ্জ / পেঁয়াজ / পেঁয়াজের দাম / পেঁয়াজ আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • সরবরাহ সংকটে খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net