Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 January, 2026, 09:20 am
Last modified: 17 January, 2026, 09:21 am

Related News

  • মরিচ কীভাবে ‘ঝাল’ হলো
  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 

ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, শীতের প্রকোপ কমলেও প্রত্যাশিত হারে সরবরাহ না বাড়ায় সবজির দাম কমছে না।
টিবিএস রিপোর্ট
17 January, 2026, 09:20 am
Last modified: 17 January, 2026, 09:21 am
ফাইল ছবি: টিবিএস

গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সবজির পাশাপাশি মুরগির দামও চড়া। তবে তুলনামূলকভাবে ডিম ও মুড়িকাটা পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল ও লালবাগের খুচরা ও পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মৌসুমের নতুন আলুর দাম বেড়েছে চোখে পড়ার মতো। দুই সপ্তাহ আগেও যে আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হতো, সেটি এখন মান ও বাজারভেদে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ফুলকপির দামও ঊর্ধ্বমুখী। ছোট আকারের ফুলকপি এখন প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ২৫ থেকে ৩০ টাকা। লাউয়ের দামও বেড়েছে—প্রতি পিস বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, যা আগে ছিল ২০ টাকা কম।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, শীতের প্রকোপ কমলেও প্রত্যাশিত হারে সরবরাহ না বাড়ায় সবজির দাম কমছে না।

বাজারে বিভিন্ন জাতের বেগুন পাওয়া গেলেও দামে স্বস্তি নেই। মান ও জাতভেদে কিছু বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়, আর ভালো মানের বেগুনের দাম উঠেছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

শিমের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সাধারণ মানের সবুজ শিম বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে, যা কদিন আগেও ছিল ৩০ থেকে ৩৫ টাকা। ভালো মানের শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে, যেখানে আগে দাম ছিল ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। একইভাবে দেশি লাউ, যা আগে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতো, এখন বাজারভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে তুলনামূলকভাবে বাঁধাকপির দামে কিছুটা সহনীয় অবস্থা রয়েছে। বড় আকারের বাঁধাকপি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

ভরা মৌসুম চললেও টমেটোর দাম এখনো চড়া। মান ও বাজারভেদে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। স্থানীয়ভাবে উৎপাদিত গাজরের দামে কিছুটা স্বস্তি মিলেছে—প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

অন্যদিকে, স্থানীয় উৎপাদনের মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। ভ্যানগাড়িতে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় পাওয়া গেলেও মুদি দোকানে মানভেদে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

ডিমের দামও কিছুটা কমেছে। বর্তমানে ফার্মের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১১০ থেকে ১২০ টাকায়। তবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। সোনালি মুরগির দামে অবশ্য পরিবর্তন নেই—প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়।

নিউমার্কেট এলাকার মুরগি বিক্রেতা মাইনুল হাসান বলেন, 'বছরের শুরুতে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের কারণে মুরগির চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে দামে।'

মাছের বাজারেও স্বস্তির খবর নেই। আগের কয়েক সপ্তাহের মতোই দাম চড়া রয়েছে। কোরাল মাছ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা কেজিতে, আইড় ৬০০ থেকে ৭৫০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকা এবং শিং ৪০০ থেকে ৫০০ টাকায়। রুই ও কাতলা মাছের দাম ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি।

চাষের মাছের মধ্যে পাঙাশ ও সিলভার কার্প বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৮০ টাকা কেজিতে, আর বড় আকারের তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে। সামুদ্রিক মাছের মধ্যে বড় চিংড়ির দাম ৭৫০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ছোট চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে।

মাছ কিনতে আসা চাকরিজীবী মাহবুব আলম বলেন, 'মাছের বাজারে দরদাম করার সুযোগ প্রায় নেই। যে দাম বলা হয়, সেটিতেই কিনতে হয়।'

তিনি আরও বলেন, 'ডিমের দাম কিছুটা কমায় ভালো লাগছে। তবে মাছের দামে কোনো স্বস্তি না থাকায় মাসের বাজেট সামলানো কঠিন হয়ে পড়ছে।'

Related Topics

টপ নিউজ

দাম বাড়ল / সবজি / মুরগি / ডিম / পেঁয়াজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • মরিচ কীভাবে ‘ঝাল’ হলো
  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net